Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বরাবরই বিরাটকে নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা আকাশছোঁয়া। বিরাটকে ২২ গজে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর সমর্থকরা আর বেঙ্গালুরু পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল (Virat Kohli)।
আইপিএল-এ যোগ দিতে পৌঁছে গেলেন বিরাট (Virat Kohli)
আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। আর আইপিএল-এ যোগ দিতে বেঙ্গালুরু পৌঁছে গেলেন বিরাট কোহলি। দীর্ঘ দিন খেলার পর গত মরশুমে আইপিএল-এর খেতাব জিতেছিল বিরাটের দল। এবার তাঁরা মাঠে নামবেন খেতাব ধরে রাখার লড়াই। তার প্রস্তুতিতে প্রায় ১০ দিন আগে গার্ডেন সিটিতে পৌঁছে গেলেন চেজ মাস্টার (Virat Kohli)।
বিরাটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। আরসিবি-র খেতাব জয়ে বিরাটের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত মরশুমেও তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। গত মরশুম শেষ করেন ৬৫৭ রানে। স্ট্রাইক রেট ছিল ১৪৪.৭১ এবং গড় ৫৪.৭৫। আটটি অর্ধশতরান রয়েছে এর মধ্যে তাঁর। রজত পতিদারের নেতৃত্বে ১৮ বছরের খরা কাটে বেঙ্গালুরুর, এবার দেখার খেতাব ধরে রাখতে পারেন কিনা তাঁরা।

খেতাব জয়ের পর এবার সেটা ধরে রাখার লড়াই। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে জাতীয় দলের হয়ে আর দেখা যায় না বিরাট কোহলিকে। শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই দেখা যায় এই তারকা ব্যাটারকে। কিন্তু শেষ কয়েকটি সিরিজে তিনি যেন তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। কোনও দলকেই রেয়াত করেননি কিং কোহলি।

আরও পড়ুন: Nepal: নেপালে চাঞ্চল্যকর দুর্ঘটনা! মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দুটি শতরান, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে শতরান এবং আরেকটি ম্যাচে সেঞ্চুরির কাছে এসেও সেটা হাতছাড়া হয়। জাতীয় দল হোক বা আরসিবি, রান তাড়া করতে দলের ‘বিরাট’ ভরসা কোহলি। ২৮ মার্চ নিজেদের অভিযান শুরু করবেন বিরাটরা। আইপিএল-এ সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এই মরশুম শুরু করতে চলেছেন তিনি। ২৬৭ ম্যাচের তাঁর সংগ্রহে রয়েছে ৮৬৬১ রান। আটটি শতরান যার মধ্যে রেকর্ড। আর সব মিলিয়ে যে তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে আলাদা উন্মাদনা থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না (Virat Kohli)।


