Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধারাবাহিকতার কথা উঠলে সবার আগে আসে বিরাট কোহলির নাম, এবার সেই খাতায় নাম লেখালেন নিউ জিল্যান্ড ব্যাটার মিচেল (Virat Kohli)। ভারতের বিরুদ্ধে সিরিজ সেরাও হলেন তিনি।
মিচেলকে বিরাটের উপহার (Virat Kohli)
নিউ জিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল দলকে যেমন এনে দিয়েছেন তেমনই হয়েছেন সিরিজ সেরা। নিউ জিল্যান্ডের এই ব্যাটারের উপর ভর করেই কার্যত বলা যায় ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে নিয়েছে নিউ জিল্যান্ড। তাঁর ব্যাট থেকে এসেছে দুটি শতরান ও অর্ধশতরান। অন্যদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা বিরাট কোহলি। ম্যাচ শেষে এক দলের সেরা অন্য দলের সেরাকে সম্মান জানালেন। মিচেলকে উপহার দিলেন কোহলি (Virat Kohli)।

কোহলি সই করা নিজের জার্সি তুলে দিলেন মিচেলের হাতে। খেলা শেষে যখন দুই দলের ক্রিকেটাররা দাঁড়িয়ে ছিলেন, সেই সময় দেখা যায় মিচেলের দিকে কোহলিকে এগিয়ে যেতে। বিরাটের হাতে একটি জার্সি। সেই জার্সি মিচেলকে দেন কোহলি। মিচেলের হাসিমুখ বুঝিয়ে দিচ্ছল যে এই বিরাট উপহারে তিনি খুশি। কিছুক্ষণ কথাও হয় দুজনের মধ্যে। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি ভাইরাল হতে। নেটিজেনরা বলেন এই কারণেই বিরাট এত বড় মানের খেলোয়াড়। কারণ তিনি প্রতিপক্ষকে সম্মান করতে জানেন। বিপক্ষের কৃতিত্ব স্বীকার করে তাঁকে সম্মান জানাতে জানেন।

একদিনের সিরিজে মিচেল সবথেকে বেশি রান করেছেন। তিন ম্যাচে ১৭৬ গড়ে ৩৫২ রান করেছেন মিচেল। ভারতীয় বোলারদের রীতিমতো উড়িয়ে দিয়েছেন তিনি। ভারতের মাটিতে মাত্র আট ইনিংসে চারটি শতরান করেছেন তিনি। অন্য বিদেশিরা যেটা করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন মিচেল।
সিরিজ নির্ণায়ক ম্যাচে মিচেলের ১৩৭ রান ও গ্লেন ফিলিপ্সের শতরানে ভর করে ৩৩৭ রান করে নিউ জিল্যান্ড। তাড়া করতে নেমে কোহলি ছাড়া টপ অর্ডারের কোনও ব্যাটার রান পাননি। কোহলি ১২৪ রান করেন। কিন্তু তাঁর লড়াই দলকে জেতাতে পারেনি কারণ বাকি কেউ তাঁর সাথে জুটি বাঁধতে পারেননি। ৩৩৮ রান তাড়া করতে নেমে ২৯৬ রানে অল আউট হয়ে যায় ভারত (Virat Kohli)।


