Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে হারের পর গ্যালারি থেকে রব ওঠে ‘গম্ভীর হায়, হায়…’, তারপরেই প্রতিক্রিয়া বিরাটের (Virat Kohli)।
গম্ভীরকে সমর্থকদের কটাক্ষ (Virat Kohli)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় শিবির যথেষ্ট চাপে। ঘরের মাঠে নিউ জিল্যান্ড প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে ভারতের বিরুদ্ধে। টেস্টে খারাপ ফলের পর ধীরে ধীরে যেন ওয়ানডে ক্রিকেট থেকেও দাপট হারাচ্ছে ভারত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর সেই ক্ষোভ আরও তীব্র হয়েছে সমর্থকদের। প্রশ্ন উঠছে তাঁর নীতি ও কৌশল নিয়ে। গম্ভীরের বারবার দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা নিয়েও সমালোচনায় মুখর সমর্থকরা এবং ভারতের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ (Virat Kohli)।
নিউ জিল্যান্ড এর আগেও ভারত সফরে এসেছে কিন্তু ওয়ানডে সিরিজ তারা জিততে পারেনি। এবার সেই দাপটও শেষ হলো। নিউ জিল্যান্ডের এইবারের দল ভারতের থেকে তুলনামূলকভাবে অনেক কম অভিজ্ঞ। সব মিলিয়ে আর নিজেদের ধরে রাখতে না পেরে তৃতীয় ম্যাচের শেষে গ্যালারি থেকে ক্ষোভ উগরে দেয় ভারতীয় সমর্থকরা। সেই ঘটনা নজর এড়ায়নি বিরাট কোহলির।

সিরিজ নির্ণায়ক ম্যাচে বাকি ব্যাটার ব্যর্থ হলেও একা দুর্গ রক্ষার চেষ্টা করে গিয়েছেন বিরাট কোহলি। তবে বিরাটের লড়াকু সেঞ্চুরি শেষ রোহা করতে পারেনি। ম্যাচ শেষে মাঠের ভিতরে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময়ই ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষোভ উগরে দেন টিম ইন্ডিয়ার হেড কোচের বিরুদ্ধে। একযোগে রব ওঠে ‘গম্ভীর হায় হায়’। সেটা কানে আসে বিরাটের আর তিনিও হতচকিত হয়ে তাকান সমর্থকদের দিকে (Virat Kohli)।

আরও পড়ুন: Elon Musk: আত্মহত্যার নেপথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা! অভিযোগে এলন মাস্কের
সেই সময়ে বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, জাদেজা, হার্ষিত রানার। সেই রব ওঠার সময় হাত নেড়ে রাহুলকে কিছু বলতেও দেখা গিয়েছে তাঁকে। সমর্থকদের দিকে আঙুল তুলে সম্ভবত বোঝাতে চাইছিলেন গম্ভীরের উপরে ক্ষুব্ধ হলেও এমন আচরণ প্রত্যাশিত নয়।
সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং গৌতম গম্ভীর এবং ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। এই অপ্রত্যাশিত ঘটনায় তাঁরাও অবাক হন। একটা সময় পর দর্শকদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন গম্ভীর। এই ভিডিও সামনে আসার পরেই ভাইরাল হয় সেই ভিডিও। তবে সমর্থকদের একাংশের মতে সমর্থকদের ক্ষোভ যুক্তিযুক্ত। অনেকের মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে চলেছে গম্ভীরের কাছে অগ্নিপরীক্ষা (Virat Kohli)।


