Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পরিকাঠামোয় অখুশি ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণেই IPL-এর জন্য চিন্নস্বামীকে অনুমতি দেওয়া হলেও ঘরোয়া ক্রিকেট নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় BCCI (Virat Kohli)।
শেষ মুহূর্তে সরানো হল বিরাটদের ম্যাচ (Virat Kohli)
বহু বছর পর এই মরশুমের ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। দিল্লির জার্সিতে বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে দেখার জন্য সমর্থকরা মুখিয়ে ছিল। কিন্তু বিরাটের ফেরা হচ্ছে না এই মাঠে। ভারতীয় ক্রিকেট বোর্ড চিন্নস্বামী স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। সম্প্রতি BCCI-এর থেকে IPL আয়োজন নিয়ে চিন্নস্বামী স্টেডিয়াম সবুজ সংকেত পেয়েছে। তারপর আশা করা হচ্ছিল ঘরোয়া ক্রিকেটের আয়োজন করার অনুমতি পাবে কিন্তু শেষ পর্যন্ত সেটা হল না (Virat Kohli)।
২০২৫ সালের আইপিএল জয়ের সেলিব্রেশনে অব্যবস্থা দেখা গিয়েছিল আর যার ফলে ১১ জন সমর্থক পদপিষ্ট হন। এরপর থেকে তদন্তের মুখে পড়তে হয়েছে চিন্নস্বামী স্টেডিয়াম। তার ফলে এই স্টেডিয়াম থেকে সরানো হয়েছে একাধি আন্তর্জাতিক ম্যাচ। পূর্ব ঘোষিত ম্যাচও সরানো হয়েছে। কর্ণাটক সরকার তদন্ত করে অনেককে শাস্তি দিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তে কোনও বদল আনেনি।

বিজয় হাজারে ট্রফির আগে কর্নাটক সরকার ফের একটি কমিটি তৈরি করে তদন্ত করে এবং সেই কমিটি রিপোর্ট জমা দেয়। যেখানে স্টেডিয়ামের নিরাপত্তা থেকে শুরু করে সবদিক খতিয়ে দেখা হয়। তার পর সিদ্ধান্তে জানানো হয়, চিন্নস্বামী স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির ম্যাচ হতে পারবে কিন্তু সেখানে কোনও দর্শক প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: HDFC: Defence Fund-এ আবার SIP শুরুর সুযোগ? উঠে গেল নিষেধাজ্ঞা
এর পর দর্শকরা খুশি হলেও কিছুটা হতাশ হন। তবে তাদের কাছে স্বস্তি ছিল সেই স্টেডিয়ামে বিরাট কোহলি খেলতে নামবেন। কারণ বিজয় হাজারে ট্রফির সূচি অনুযায়ী, চিন্নস্বামী স্টেডিয়ামে দিল্লি ও গুজরাট মুখোমুখি হতো। সেখানে বিরাট কোহলির খেলার সম্ভবনা রয়েছে। যদিও BCCI-এর থেকে অনুমতি না মেলায় সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সিমন্থ কুমার সিং এই বিষয়টি জানিয়েছেন (Virat Kohli)।


