Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: IPL শেষ হলেই তিন ম্যাচের ODI সিরিজে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে (Virat Kohli)।
কবে মাঠে নামবেন বিরাট-রোহিত? (Virat Kohli)
এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মেতে রয়েছেন ক্রিকেট সমর্থকরা। বিশ্বকাপ শেষ হলেও শুরু হতে চলেছে আইপিএল। সেই মঞ্চে আরও একবার মাঠে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তবে সমর্থকদের মনে একটাই প্রশ্ন দেশের জার্সিতে আবার কবে ফিরবে রো-কো জুটি? সেই জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই তারিখ জানিয়ে দেওয়া হলো। আইপিএল শেষ হলে আফগানিস্তানের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত আর সেই মঞ্চেই আবার প্রত্যাবর্তন হতে চলেছে রো-কো জুটির (Virat Kohli)।
শেষ বার প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দেশের জার্সি গায়ে দেখা গিয়েছিল বিরাট ও রোহিতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট। একের পর এক সেঞ্চুরি করে যোগ্য জবাব দিয়েছিলেন সমালোচকদের। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের ফর্ম ধরে রাখতে মরিয়া এই দুই তারকা।

২০১৮ সালে ODI সিরিজ়ে শেষ মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। তার পরে কেটে গিয়েছে আট বছর। অবশেষে ৫০ ওভারের ফরম্যাটে নামছে দুই দল। ১৪ জুন থেকে শুরু হবে ODI সিরিজ। চলবে ২০ জুন পর্যন্ত। ১৪, ১৭, ২০ জুন এই তিন ম্যাচে দেখা যাবে বিরাট-রোহিতকে।

আরও পড়ুন: Holi Security: দোল ও হোলি উৎসবে কলকাতায় ব্যাপক নিরাপত্তা, কী কী পদক্ষেপ লালবাজারের?
ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টেস্টে অভিষেক হয়েছিল আফগানদের। ২০১৮ সালের জুন মাসে হওয়া ওই ম্যাচে হেরে গিয়েছিল আফগানিস্তান। তবে ম্যাচ শেষে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সেলেব্রেশন করেননি ভারতীয় প্লেয়াররা। সেই ছবি আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। যদিও তার পরে আরও শক্তিশালী হয়েছে আফগানিস্তান টিম, বেড়েছে অভিজ্ঞতা। তাই আসন্ন টেস্টে ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি আফগানরা (Virat Kohli)।


