Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচের আগেই জাতীয় দলের নির্বাচকের সঙ্গে কথা বলতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)।
নির্বাচকের সঙ্গে বিরাট কথা (Virat Kohli)
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। আর তারপর থেকেই বিরাটের ভবিষৎ নিয়ে জল্পনার সূত্রপাত। এমন কি দলের দুই অন্যতম ভরসা রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের দূরত্ব দিনদিন বেড়েই চলেছে বলেই খবর। যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও অস্বস্তিতে রয়েছে। অস্ট্রেলিয়া সফরের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার মাঠে নামেন রো-কো জুটি। আর মাঠে নেমেই ২২ গজ শাসন করলেন দুই তারকা। তবে প্রথম ম্যাচের পর এক ভিডিও-তে দেখা যায় ড্রেসিং রূপে সম্পূর্ণ ভাবে এড়িয়ে যান বিরাট এমন কি জেতার পর সেলিব্রেশনেও অংশ নেন না কিং কোহলি। এমন অবস্থায় রাঁচির বিমানবন্দরে নির্বাচকের সঙ্গে বিরাটের কথা তারপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে (Virat Kohli)।

টেস্টে ভারতের শোচনীয় হারের পর একদিনের সিরিজে দলের হাল ধরেন বিরাট ও রোহিত। তারকা জুটি দলে ফেরার পর জয়ে ফেরে ভারত। কিন্তু টেস্টে হারের বিতর্ক কিছুতেই পিছু চার্চে না গম্ভীরের। সূত্রের খবর অনুযায়ী প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দলের কোচ ও প্রধান নির্বাচকের সঙ্গে বৈঠকে বসতে চলেছে BCCI তবে কবে সেই বৈঠক হবে সেটা এখনও জানা যায়নি। একাধিক রিপোর্টে প্রকাশ গম্ভীরের বারবার দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা নিয়েও অসন্তুষ্ট বোর্ড। কথা হতে পারে বিরাট-রোহিতের মতো ক্রিকেটারের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব নিয়েও। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত বিরাট কোহলি। সিরিজের প্রথম ম্যাচেই শতরান পেয়েছেন বিরাট। রয়েছে আরও দুটি ম্যাচ। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ রয়েছে ভারতের।

বুধবার রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিরাট রোহিতের ভবিষৎ নিয়ে আলোচনায় বসতে পারেন বোর্ড কর্তারা। আর তার আগেই মঙ্গলবার সকালে রাঁচির বিমানবন্দরে নির্বাচকমণ্ডলীর সদস্যের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন কোহলি। উল্লেখ্য প্রথম ম্যাচেই বিরাট যে ছন্দে রয়েছেন তার প্রমাণ দিয়েছেন। মাঠের সবদিকে সমানভাবে শট খেলতে দেখা গিয়েছিল তাঁকে। যে বোলারদের সামলাতে ভারতের বাকি ব্যাটসম্যানরা নাজেহাল হচ্ছিলেন তাঁদের সাধারণ মানে নামিয়ে এনেছিলেন বিরাট-রোহিত (Virat Kohli)।

আরও পড়ুন: Imran Khan: জেলবন্দি ইমরানকে দেখার আর্জি, আন্দোলনের ডাক দল পিটিআইয়ের
সূত্রের খবর অনুযায়ী প্রজ্ঞান ওঝা ও বিরাটের মধ্যে বেশ অনেকক্ষণ কথা হয় এবং সেই আলোচনা ছিল গম্ভীর। ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা কয়েকমাস আগে নির্বাচকের দায়িত্ব পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও-তে দেখা যায় গম্ভীর ভাবে বিরাট কিছু বোঝাচ্ছেন। ভারতের প্রাক্তন স্পিনার ও নির্বাচক মন্ডলীর সদস্য সেটা মন দিয়ে শুনছেন। তবে তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
অন্য আরেকটি ভিডিও-তে দেখা যায় প্রজ্ঞান ওঝা বসে আছেন গম্ভীরের পাশে। রোহিতের সাথে হাত মেলাতেও দেখা গিয়েছে প্রজ্ঞান ওঝাকে। আগে থেকেই জানা যাচ্ছিল বোর্ডকর্তারা বৈঠকে বসতে চলেছেন বিরাট-রোহিতকে নিয়ে। তবে কি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রো-কো জুটি আর গম্ভীরের মাঝের বরফ গলানোর চেষ্টা চলছে? সময়ই সেসবের উত্তর দেবে তবে এখন সমর্থকরা খুশি তাঁদের প্রিয় জুটির দুর্দান্ত ফর্ম দেখে (Virat Kohli)।


