Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় চুক্তিতে অবনমন বিরাট-রোহিতের। এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে আগরকর ও তাঁর সতীর্থদের তরফ থেকে বোর্ডকে (Virat-Rohit)।
অবনমন বিরাট-রোহিতের (Virat-Rohit)
কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্তন আসতে চলেছে বলেই সূত্রের খবর। অজিত আগরকর ও তাঁর সতীর্থরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে এ প্লাস ক্যাটেগরি তুলে দেওয়ার জন্য। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি এই প্রস্তাবে সবুজ সিগন্যাল দেয় তবে অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে তাহলে তিনটি ক্যাটেগরি থাকবে-এ, বি ও সি। বর্তমানে এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এ প্লাস ক্যাটেগরিতে যাঁরা রয়েছেন, তাঁরা পান সাত কোটি টাকা। এ, বি ও সি গ্রেডে যাঁরা রয়েছেন, তাঁরা পান ৫ কোটি, ৩ কোটি ও এক কোটি (Virat-Rohit)।

এ প্লাস ক্যাটেগরি না থাকে তবে সেক্ষত্রে রোহিত ও কোহলি চলে যাবেন বি ক্যাটেগরিতে। বর্তমানে এই দুই তারকা একটি মাত্র ফরম্যাটে খেলেন। প্রস্তাবিত মডেলে যদি সম্মতি দেওয়া হয় তবে রো-কো জুটির গ্রেড বদলাতে চলেছে অর্থাৎ এই তারকা জুটির অবনম হতে চলেছে। তবে পরিবর্তিত ক্যাটেগরির আর্থিক অঙ্ক কত সেটা এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Saina Nehwal: নিজের শর্তেই কেরিয়ারে ইতি সাইনার
বিরাট তাঁর বিরাট অবতারে ধরা দিচ্ছেন বিগত কয়েকটা সিরিজ জুড়ে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের মধ্যে সবথেকে বেশি রান সংগ্রাহক বিরাট কোহলি। শেষ ম্যাচেও এক দাঁড়িয়েছিলেন দলের হয়ে। সদ্য শেষ হওয়া নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচেই ব্যাট হাতে সফল বিরাট। ইন্ডোরের ম্যাচে যতক্ষণ বিরাট ক্রিজে ছিলেন মনে হচ্ছিল ভারত জিতবে কিন্তু তাঁর আউট হওয়ার সাথে সাথে ভারতের জয়ের স্বপ্ন শেষহয়ে যায়। তবে এই সিরিজে রান পাননি রোহিত।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত ব্যর্থ হয়েছেন। তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারত কিউয়িদের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমেছিল। কিন্তু রোহিত শুরুটা ভাল করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে হিটম্যান করেছিলেন ১৪৬ রান সেখানে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর সংগ্রহে রয়েছে মাত্র ৬১ রান (Virat-Rohit)।


