Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তেলুগু তারকা রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা(Virosh Wedding)। আগামীকাল উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস হোটেলে বসছে তাদের বহু প্রতীক্ষিত ‘ভিরোশ ওয়েডিং নামের মধ্যেই আছে দু’জনের ভালোবাসার ছাপ, বিজয় ও রাশমিকার নাম মিলিয়ে তৈরি এই বিশেষ পরিচয়।
দুই রীতিতেই বিয়ে (Virosh Wedding)
সূত্রের খবর, নিজেদের শিকড়কে সম্মান জানাতে দুই রীতিতেই বিয়ে সারবেন এই তারকা জুটি। বিজয়ের পরিবারের জন্য হবে ঐতিহ্যবাহী তেলুগু বিবাহ, আর রশ্মিকার পরিবারের জন্য আয়োজিত হবে কোর্গ (কোডাভা) প্রথার বিয়ে। দুই সংস্কৃতির মেলবন্ধনে নিজেদের ব্যক্তিগত ঐতিহ্য উদযাপন করবেন তারা।
উদয়পুরে শুরু প্রি-ওয়েডিং
উদয়পুরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রি-ওয়েডিং উৎসব। গতকাল সন্ধ্যায় ছিল জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। আজ দুপুরে অনুষ্ঠিত হচ্ছে হলদি, আর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে হবে মেহেন্দি। বিয়ের আগে কনে-পক্ষ ও বর-পক্ষের মধ্যে আয়োজিত হয় এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ নাম দেওয়া হয়েছে ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’, যা অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে।
১০০ জন অতিথিকে আমন্ত্রণ (Virosh Wedding)
প্রায় ১০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ঘনিষ্ঠ আয়োজনে। উপস্থিত রয়েছেন তেলুগু চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, থারুন ভাস্কার; অভিনেত্রী ঈশা রেব্বা, আশিকা রঙ্গনাথ এবং স্টাইলিস্ট শ্রাব্য ভার্মা সহ আরও অনেকে।
ভক্তদের উত্তেজনা তুঙ্গে (Virosh Wedding)
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে হায়দরাবাদে ব্যক্তিগত অনুষ্ঠানে বাগদান সম্পন্ন করেন রাশমিকা ও বিজয়। এবার রাজস্থানের রাজকীয় আবহে তাদের স্বপ্নের বিয়ে ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।



