Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় নাগরিকদের জন্য (Visa for Indians) ইরানে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা শেষ হচ্ছে। দেড় বছর আগে চালু হওয়া এই বিশেষ ছাড় ২২ নভেম্বর থেকে আর কার্যকর থাকবে না বলে জানিয়েছে তেহরান। ফলে এখন থেকে ইরানে যেতে হলে ভারতীয় পর্যটকদের আগেই ভিসার জন্য আবেদন করতে হবে। ইরানের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
হঠাৎ নীতিবদল কেন? (Visa for Indians)
গত বছরের ফেব্রুয়ারি থেকে ভারতসহ মোট ৩০টি দেশের (Visa for Indians) নাগরিকদের জন্য ভিসা-ছাড়ের বিশেষ ঘোষণা করেছিল ইরান। পর্যটন বৃদ্ধির লক্ষ্যেই এই সৌজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাধারণ পাসপোর্টধারী ভারতীয়রা নির্দিষ্ট শর্তে বিনা ভিসায় ইরানে প্রবেশের সুযোগ পেতেন। কিন্তু সেই সুবিধাই এবার স্থগিত করা হচ্ছে। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, সম্প্রতি বেশ কিছু অপরাধচক্র ইরানের ভিসামুক্ত প্রবেশ ব্যবস্থার অপব্যবহার করছে। এই সুযোগেই তারা ভারতীয় নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলছে।

প্রতারণার ছক কীভাবে চলছে? (Visa for Indians)
বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বহু ভারতীয়কে (Visa for Indians) চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কখনও আবার বিভিন্ন পশ্চিম এশীয় বা ইউরোপীয় দেশে পৌঁছে দেওয়ার কথা বলে আকৃষ্ট করা হচ্ছে। প্রতারণার শিকার ব্যক্তিদের অনেককেই প্রথমে ইরানে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে তাঁদের আটকে রেখে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ। সাম্প্রতিক সময়েই এমন একাধিক ঘটনা সরকারের নজরে এসেছে। এই পরিস্থিতির কারণেই ভিসা-ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার, জানিয়েছে নয়াদিল্লি।
২২ নভেম্বরের পর কী বদলাবে?
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ নভেম্বর থেকে ভারতীয়দের ইরানে যেতে হলে অবশ্যই ভিসার জন্য আগে আবেদন করতে হবে। পর্যটন হোক বা ইরান হয়ে অন্য দেশে যাত্রা-সব ক্ষেত্রেই বৈধ ভিসা বাধ্যতামূলক। একইসঙ্গে বিদেশ মন্ত্রক নাগরিকদের সতর্ক করেছে, বিশেষ করে এজেন্টদের মাধ্যমে কোনও রকম বিদেশযাত্রার প্রতিশ্রুতিতে ভরসা না করতে। ইরানের ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ নিয়ে যে প্রতারণা বাড়ছিল, তা ঠেকাতেই এই নীতিবদল প্রয়োগ করা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছে সরকার।

আরও পড়ুন: Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে এনকাউন্টার, নিহত অন্তত ছয় মাওবাদী – শীর্ষ কমান্ডার হিদমা কি মৃত?
ভ্রমণপ্রেমীদের জন্য কী বার্তা?
ভারতীয় পর্যটকদের জন্য ইরান দীর্ঘদিন ধরেই জনপ্রিয় গন্তব্য-ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির টানে বহু মানুষ সেখানে যান। কিন্তু এখন থেকে সেই সফরের পরিকল্পনা করতে গেলে সময়মতো ভিসা সংগ্রহ করতেই হবে। তাছাড়া বিদেশ মন্ত্রকের পরামর্শ, কোনও ভ্রমণ এজেন্টের মাধ্যমে ইরান যাত্রা করার আগে তাদের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। ভুয়ো প্রতিশ্রুতির ফাঁদে পা দিলে বিপদের সম্ভাবনা রয়েছে।



