Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন ঘোষণার আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে প্রথম দফায় পাঠানো হচ্ছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(Vote Central Force)।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি (Vote Central Force)
নির্বাচন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, আগামী ১ মার্চের মধ্যে রাজ্যে এসে পৌঁছাবে প্রথম দফার ২৪০ কোম্পানি বাহিনী। এর ঠিক দশ দিন পর অর্থাৎ ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে প্রবেশ করবে।
বাহিনীর বিন্যাস এক নজরে
প্রথম দফায় (১ মার্চ): ১১০ কোম্পানি CRPF, ৫৫ কোম্পানি BSF সহ CISF, ITBP এবং SSB-র জওয়ানরা থাকছেন।
দ্বিতীয় দফায় (১০ মার্চ): আরও ১২০ কোম্পানি CRPF এবং ৬৫ কোম্পানি BSF সহ অন্যান্য বাহিনীর জওয়ানরা যোগ দেবেন।
কেন এই আগাম মোতায়েন?
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, মূলত ৪টি বিষয়ের উপর জোর দিতেই এই পদক্ষেপ
১. এরিয়া ডমিনেশন: প্রতিটি এলাকায় বাহিনীর টহলদারি চালিয়ে সাধারণ মানুষের মনে ভরসা জোগানো
২. কনফিডেন্স বিল্ডিং: ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করা
৩. নিরাপত্তা: ইভিএম সেন্টার, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের কড়া নিরাপত্তা নিশ্চিত করা
৪. ভোটের ডিউটি: নির্বাচনের দিন বুথ স্তরে শান্তি বজায় রাখা
সমন্বয়ের দায়িত্বে কারা? (Vote Central Force)
পুরো বিষয়টির তদারকি করবেন আইজি (CRPF) সঞ্জয় যাদব, যাকে ‘স্টেট ফোর্স কোঅর্ডিনেটর’ হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, বাহিনীর প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন জওয়ান থাকবেন। বাহিনীর যাতায়াতের জন্য ইতিমধ্যেই রেল বোর্ডকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Teacher Firing: খেলায় বারণ না শোনায় শিশুদের লক্ষ্য করে গুলি, রঘুনাথগঞ্জে গ্রেফতার প্রাথমিক শিক্ষক
ভোট ঘোষণার আগেই বাহিনী রাজ্যে (Vote Central Force)
রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে জওয়ানদের আবাসন এবং যাতায়াতের সমস্ত লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে। অর্থাৎ, ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে কাঁপতে চলেছে বাংলার অলিগলি।



