Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম (WBCHSE Exam 2025) সেমেস্টারের শেষ দিন। তবে শেষ দিনে পরীক্ষার্থীদের জন্য এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। বায়োলজিক্যাল সায়েন্সে বিষয়ের প্রশ্নপত্রে ভুল ধরা পড়ায় উদ্বেগে পড়েন বহু পড়ুয়া।
দু’টি প্রশ্ন নিয়ে সন্দেহ প্রকাশ (WBCHSE Exam 2025)
এই বছরের ৮ সেপ্টেম্বর থেকে শুরু (WBCHSE Exam 2025) হয়েছিল সেমেস্টার-ভিত্তিক এই পরীক্ষা। শেষ দিনে তিনটি বিষয়ে পরীক্ষা হয়-বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং পরীক্ষায় কোনও অভিযোগ না উঠলেও, বায়োলজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্রে দু’টি প্রশ্ন নিয়ে সন্দেহ প্রকাশ করেন পরীক্ষার্থীরা ও শিক্ষকেরা।
ক্ষোভ এবং বিভ্রান্তির সুর (WBCHSE Exam 2025)
পরীক্ষার সময়েই প্রশ্নের ভুল নিয়ে ক্ষোভ এবং বিভ্রান্তির সুর (WBCHSE Exam 2025) শোনা যায় বহু কেন্দ্রে। অনেকেই বুঝতে পারেননি কীভাবে প্রশ্নটি বুঝে উত্তর দেওয়া উচিত। এর ফলে পরীক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়, বিশেষ করে যখন সময় সীমিত এবং ওএমআর শিটে দ্রুত উত্তর দেওয়ার প্রয়োজন ছিল।
মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত
এই ঘটনা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পড়ুয়াদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। তাঁর আশ্বাস, “যদি দেখা যায় প্রশ্নে প্রকৃতপক্ষে ভুল রয়েছে, তাহলে যারা প্রশ্নটি বোঝার চেষ্টা করেছে বা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাদের সেই প্রশ্নের জন্য পুরো নম্বর দেওয়া হবে।” তিনি আরও জানান, প্রশ্নপত্র তৈরিতে যাঁরা যুক্ত ছিলেন-সেই মডারেটরদের সঙ্গে আলোচনা করে ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই রকম সমস্যা!
এ বছর সেমেস্টার পরীক্ষায় ওএমআর পদ্ধতির প্রবর্তনেই ইতিমধ্যেই উত্তেজনা এবং বিভ্রান্তি ছিল পরীক্ষার্থীদের মধ্যে। অঙ্ক, পদার্থবিদ্যা ও রাশিবিজ্ঞান পরীক্ষাতেও একই রকম সমস্যা হয়েছিল বলে জানা গিয়েছে। পরীক্ষার সময় মাত্র ৭৫ মিনিটের মধ্যে ৩৫ থেকে ৪০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে-এটা বহু ছাত্রছাত্রীর জন্য চাপের হয়ে উঠেছে।
আরও পড়ুন: Raghu Dakat: দেবের সিক্রেট পার্টি? নদীর মায়াবী পরিবেশে শুরু নতুন জার্নি
প্রশ্নপত্রের ভুল নিয়ে আগে থেকেই যাতে আরও সতর্কতা নেওয়া হয়, তা নিয়ে শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রশ্ন তৈরির ক্ষেত্রে আরও কঠোর যাচাই প্রক্রিয়া প্রয়োজন। তবে সংসদের তরফে আশ্বাস মেলায় পরীক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশ্নগুলি নিয়ে বিশেষজ্ঞ কমিটি কী মত দেয় এবং চূড়ান্ত সিদ্ধান্তে সংসদ কী পদক্ষেপ গ্রহণ করে।


