Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যের জেলায় জেলায় সফরে যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল(Vote Prep)। শনিবার থেকেই তাঁর এই জেলা সফর শুরু হচ্ছে।
সফর শুরু পূর্ব মেদিনীপুর দিয়ে (Vote Prep)
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমেই পূর্ব মেদিনীপুরে যাবেন সিইও। সেখানে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন সংক্রান্ত অবকাঠামো খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কোথায় কী ঘাটতি রয়েছে, তা সরেজমিনে পর্যালোচনা করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও যাবেন তিনি।
বেশি সংখ্যায় পর্যবেক্ষক নিয়োগ
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চায় না নির্বাচন কমিশন। সেই কারণে আগেরবারের তুলনায় এবার অনেক বেশি সংখ্যায় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
জোরকদমে চলছে প্রচার
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে। ইতিমধ্যেই রাজ্যে আদর্শ আচরণবিধি জারি হয়েছে এবং জোরকদমে চলছে প্রচার।
একাধিক কড়া ব্যবস্থা কমিশনের (Vote Prep)
নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং, সিসিটিভি নজরদারি এবং মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার মতো নিয়ম কার্যকর করা হচ্ছে। এই সমস্ত বিধি ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই সিইও-র এই জেলা সফর বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Mission Mitra: মহাকাশ অভিযানকে মসৃন করতে ইসরোর নয়া উদ্যোগ ‘মিশন মিত্র’
কমিশন আরও সতর্ক (Vote Prep)
সাম্প্রতিক কিছু ঘটনায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় কমিশন আরও সতর্ক হয়েছে। সেই প্রেক্ষিতেই প্রশাসনিক তৎপরতা বাড়াতে এবং নির্বাচনকে নির্বিঘ্ন করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।



