Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এবার ভোটব্যাঙ্কের রাজনীতি নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করলেন প্রতীক উর। তৃণমূল যদি ভোটব্যাঙ্কের কথা বলে তাহলে তা কীসের ভূল রাজনীতি(Votebank Pratik Ur)? সরাসরি জানতে চাইলেন সদ্য় ঘাসফুল শিবিরে যোগদানকারী একদা বাম নেতা।
কেটিভি বাংলায় অকপট প্রতীক উর (Votebank Pratik Ur)
রাজ্য রাজনীতির সাম্প্রতিক শিরোনাম প্রতীক উর। সিপিএম রাজ্য কমিটি থেকে তৃণমূলের অন্দরে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে ঢুকে পড়েছেন তিনি। সিপিএমের নবীন ব্রিগেডের এক নাম এখন তৃণমূলের। প্রচুর প্রশ্ন, প্রচুর বিতর্ক, প্রচুর জল্পনা সামলাচ্ছেন তিনি। দৃঢ়ভাবে ব্যাখ্যা দিচ্ছেন নিজের অবস্থানের। কেটিভি বাংলায় সাক্ষাৎকারে অকপট প্রতীক উরকে পাওয়া গেল।
‘কে ভোটব্যাঙ্কের রাজনীতি করে না?’
প্রতীক উরকে প্রশ্ন করা হয় বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ এটাকে তিনি ঠিক কী নজরে দেখেন? তিনি তৃণমূলের অবস্থানের পক্ষে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করেন কে ভোটব্যাঙ্কের রাজনীতি করে না?
‘হুমায়ুনের সঙ্গে বৈঠক কেন?’ (Votebank Pratik Ur)
এরপরই পূর্বতন দল সিপিএমকে একহাত নিয়ে প্রতীক উরের প্রশ্ন সিপিএম যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি করে তাহলে হুমায়ুনের সঙ্গে বৈঠক কেন? জামাতের সঙ্গে বৈঠক কেন? মুসলিম এলাকায় কেন প্রভাবিত করতে যায়? মতুয়া ভোট নিয়ে সরাসরি অভিযোগতোলেন তিনি।
আরও পড়ুন: Virosh Wedding: রশ্মিকা–বিজয়ের রাজকীয় বিয়ে: দুই রীতিতে বিয়ে তারকা জুটির
‘সিপিএম-এর ম্যাজিক’ (Votebank Pratik Ur)
বিজেপির পক্ষে ভোট পড়া নিয়েও প্রচ্ছন্ন কটাক্ষ দাগেন প্রতীক উর। তাঁর প্রশ্ন কোন জাদু বলে সিপিএমের নির্দিষ্ট ভোট পার্সেন্টেজ কমে বিজেপির ভোট বাড়ল কিন্তু বাকি কোনও দলে সেই ভোট গেল না? তাঁর ব্যঙ্গ যে ম্যাজিক সিপিএম দেখায় সেই ম্যাজিক পিসি সরকারও দেখাতে পারে না।



