Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্বাভাস আগেই ছিল(Weather Forecast)। আর মাত্র দু-দিন তারপর ফের হাওয়া বদল বাংলায়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সেই নিম্নচাপ এদিনই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। আবহাওয়া দফতর বলছে ধীরে ধীরে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। তারপর তা ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। বুধবার অর্থাৎ আজ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা আস্তে আস্তে তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে এগিয়ে যাবে।
বৃষ্টিহীন কাটবে ভাইফোঁটা(Weather Forecast)
অবশ্য পশ্চিমবঙ্গের মানুষের এখনই চিন্তার কিছু নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, ভাইফোঁটা পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় কোনও বৃষ্টির(Weather Forecast) সম্ভাবনা নেই। তবে সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিতে পারে, বিশেষত উপকূল সংলগ্ন ও পার্বত্য এলাকায়। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে।

শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস(Weather Forecast)
শুধু ভাইফোঁটা পর্যন্তই শান্ত আবহাওয়া থাকবে। তারপরই ধীরে ধীরে হাওয়া বদলের আভাস মিলছে। ২৪ অক্টোবর থেকে পরিবর্তন স্পষ্ট হতে শুরু করবে। শুক্রবার থেকেই উপকূলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি(Weather Forecast) শুরু হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

শনিবার-রবিবার বাড়বে বৃষ্টিপাত
২৫ অক্টোবর শনিবার থেকে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে। বিশেষ করে শনিবার, রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। দক্ষিণা বাতাস এবং পশ্চিমী হাওয়ার সংস্পর্শের কারণেই এই বৃষ্টির পূর্বাভাস, বলছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Murshidabad Cyber Crime: ভুয়ো ভিডিও-ছবিতে বিতর্ক, হাজারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তালা!
উত্তরবঙ্গেও ৮ জেলায় জারি সতর্কতা
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতে।


