Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচ জেতার পরেই ধাক্কা LSG শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন এই তারকা অলরাউন্ডার (Wanindu Hasaranga)।
চোটের কারণে ছিটকে গেলেন এই অলরাউন্ডার (Wanindu Hasaranga)
কলকাতার বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই পন্থ শিবিরে এল খারাপ খবর। আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। যার ফলে তাঁর আর নামা হলনা আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে (Wanindu Hasaranga)।
শ্রীলঙ্কার এই অলরাউন্ডারকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় LSG, কিন্তু চোটের কারণে তাঁর আর মাঠে নাম হলো না। বোলিংয়ের পাশাপাশি তিনি ব্যাট হাতেও বেশ দক্ষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই চোট না সারায় আর আইপিএল খেলা হলো না তাঁর। LSH-র গ্লোবাল ডিরেক্টর টম মুডি বলেছেন, ‘ওয়ানিন্দু হাসারঙ্গা এবার আইপিএল খেলতে পারবে না। আগামী দু’দিনের মধ্যে হাসারাঙ্গার পরিবর্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করব।’ রাজস্থান এই লঙ্কান অলরাউন্ডারকে ছেড়ে দেন গত নিলামের আগে আর তারপর দুই কোটি টাকায় তাঁকে দলে নেয় লখনউ।

আরও পড়ুন: Sukanya Dutta Guha: “কম্প্রোমাইজ না করলে কাজ নেই”- প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ সুকন্যার!
রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী হাসারাঙ্গা এখনও বল করার মতো ফিট নন। আর সেই কারণে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যে কারণে তাঁকে আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি দেয়নি। চোট ঠিক হলে তাঁকে আবার ফিটনেস পরীক্ষায় বসতে হবে এবং সেটা পাস করতে পারলে তবেই তিনি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
তাঁর পরিবর্ত হিসেবে উঠে আসছে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডের নাম। তিনি বাঁ হাতে স্পিনের পাশাপাশি ব্যাটও করতে পারেন। টি-টোয়েন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২১৮টি উইকেট। তবে তাঁর পাশাপাশি আরও কয়েকজন রয়েছেন বিবেচনায় এখন দেখার কাকে দলে নেয় LSG (Wanindu Hasaranga)।


