Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বোর্ড সেক্রেটারি দেবজিৎ সইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ট্রফি দ্রুত ভারতের হাতে না আসে, তাহলে এবার আরও করা পদক্ষেপ নিতে চলেছে ভারত (Asia Cup Trophy)।
নকভিকে কড়া হুঁশিয়ারি ভারতের (Asia Cup Trophy)
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনাল ভারত জেতার এক মাসের বেশি হতে চললো তবু এখনও ভারতীয় বোর্ডের হাতে এশিয়া কাপের ট্রফি পৌঁছায়নি। এই দেরি আরও অস্থিরতা বাড়াচ্ছে। তবে আশা করা হচ্ছে এক থেকে দুদিনের মধ্যে ট্রফিটি মুম্বইয়ের হেড অফিসে এসে পৌঁছাবে আর সেটা না হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভির জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে (Asia Cup Trophy)।
বোর্ড সেক্রেটারি দেবজিৎ সইকিয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যদি ট্রফি দ্রুত ভারতের হাতে না আসে তাহলে ৪ নভেম্বর থেকে দুবাইয়ের শুরু হতে চলা আইসিসি-র বৈঠকে এই বিষয়টি নিয়ে জোরালোভাবে তোলা হবে। এশিয়া কাপের ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নেয়। কিন্তু দুই দশের মধ্যে চলা রাজনৈতিক উত্তেজনার কারণে সূর্যকুমার যাদব পাকিস্তান বোর্ডের সভাপতির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে তিনি ট্রফি নিয়ে চলে যান। সেই নিয়ে বিতর্ক এখনও চলছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সইকিয়া বলেন, ‘এক মাস পেরিয়ে গেলেও আমাদের হাতে ট্রফি না আসায় আমরা কিছুটা অসন্তুষ্ট। আমরা বিষয়টি এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রায় ১০ দিন আগে আমরা এসিসি সভাপতিকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তাঁর অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। এখনও ট্রফিটি তার কাছেই রয়েছে। তবে আমরা আশাবাদী, এক-দু’দিনের মধ্যেই এটি মুম্বইয়ের বিসিসিআই অফিসে পৌঁছবে।’
আরও পড়ুন: Rishabh Pant: ব্যাট হাতে নিরাশ করলেন পন্থ
তিনি আরও বলেন, ‘যদি ট্রফি দ্রুত না দেওয়া হয়, তা হলে বিসিসিআই ৪ নভেম্বর থেকে দুবাইয়ে শুরু হতে চলা আইসিসি বৈঠকে এই ইস্যু তুলবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত, এবং আমি ভারতবাসীকে আশ্বস্ত করতে পারি, ট্রফি অবশ্যই ভারতের কাছে ফিরে আসবে। সময়টা নির্দিষ্ট নয়, কিন্তু একদিন এটি আসবেই (Asia Cup Trophy)।’


