Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আচমকাই আক্রামের মুখে শোনা গেল আইপিএলের সমালোচনা, যা শুনে হতবাক সকলে। তবে পাল্টা দিতে ছাড়েননি নেটিজেনরা (Wasim Akram)।
আক্রমের মুখে IPL-এর সমালোচনা (Wasim Akram)
আচমকা আইপিএল-এর সমালোচনা করে বসলেন ওয়াসিম আকরাম। আর তারপরেই আক্রমকে নেটিজেনরা তুলোধোনা করলেন। যা সকলের কাছেই অপ্রত্যাশিত ছিল। একসময় নিজেও আইপিএল-এর সঙ্গে যুক্ত ছিলেন এই প্রাক্তন পাক তারকা পেসার। কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলের সঙ্গে যুক্ত ছিলেন তিঁনি। এবার তাঁর মুখেই শোনা গেল পাকিস্তান সুপার লিগের গুণগান। আর সেখানেই খোঁচা মেরে বসলেন আইপিএল-এর মতো জনপ্রিয় লিগকে। আর তাতেই চটেছেন নেটিজেনরা (Wasim Akram)।
আক্রম বলেছেন, আইপিএল নাকি অত্যন্ত দীর্ঘ এবং একঘেয়ে। অন্যদিকে পাকিস্তান সুপার লিগ নাকি অনেক ভাল। ঠিক এভাবেই আইপিএলকে খোঁচা মেরেছেন পাকিস্তানের এই প্রাক্তন পেসার। একসময় নিজে আইপিএল-এর সাথে যুক্ত থেকে এখন তাঁর আচমকাই মনে হচ্ছে পিএসএল কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় বলে বিদেশিরা বেশি আকৃষ্ট হচ্ছে। আর সেখানে আইপিএল এতদিন চলে যে, ‘বাচ্চারা বড় হয়ে যায়।’ আর তাঁর এই বক্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক।

আইপিএল প্রায় দুই মাস ধরে চলে। গত মরশুমে ভারত-পাক সংঘর্ষের পরিস্থিতিতে সেটা আরও দীর্ঘ হয়। সারা বছর বিভিন্ন ফরম্যাটের লিগ খেলার পরের দেশ বিদেশের কয়েকশো প্লেয়ার নাম লেখান লেখান আইপিএল-এ। সেখান থেকে বহু প্রতিভাবান প্লেয়ারও সুযোগ পান জাতীয় দলে। বিশ্বের সেরা প্লেয়াররা এই ফরম্যাটের সঙ্গে যুক্ত থেকেছেন বছরের পর বছর (Wasim Akram)।

যেখানে দেশ বিদেশে আইপিএল-এর জনপ্রিয়তা বিপুল সেই মুহূর্তে হঠাৎ আক্রমের মুখে অন্য সুর শুনে কার্যত হতবাক ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির পাশে বসে প্রাক্তন পাক পেসার বলেছেন, ‘পাকিস্তান সুপার লিগের সুবিধা হল, এটা ৩৪–৩৫ দিনের মধ্যে শেষ হয়ে যায়। যেমন অনেক লিগ আছে তিনমাস ধরে চলে। বাচ্চারা ওই সময়ে বড় হয়ে যায়, কিন্তু লিগ শেষ হয় না। যে কারণে বিদেশি প্লেয়াররা এখন পাকিস্তানে খেলতে পছন্দ করে। ২–৩ মাস লিগ দেখতে দেখতে আমারই একঘেয়ে লাগে।’
আরও পড়ুন: MBBS: সামান্য ত্রুটির জেরে ডাক্তারি স্বপ্নভঙ্গ! হাইকোর্টের হস্তক্ষেপে আশায় নাহিদ আলম
এর সাথে পাকিস্তানের এই প্রাক্তন পেসার আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও সময় কমিয়ে এনেছে। এখন সেখানে ৪০ দিনের লিগ হয়। পিএসএলের এটাই সৌন্দর্য। প্রতিভাধর প্লেয়াররা এখানে খেলে। আমি যখন বিদেশিদের সঙ্গে কথা বলি, তারা বলে আইপিএলের থেকে এখানে বোলিংয়ের মান ভাল। পিএসএল বিশ্বের সেরা লিগ, মানের দিক থেকে, পরিমানের দিক থেকে নয়।’
তাঁর এই মন্তব্যবের পরে চুপ করে বসে থাকেনি ক্রিকেট ভক্তরা। আক্রামকে পাল্টা দিয়েছেন নেটিজেনরা। জানিয়েছেন, ‘ভারতে বাচ্চারা বড় হয়ে যায়। আর পাকিস্তানে বুড়োরা খেলতে যায়।’ অনেকে আবার অবাক আক্রামের মুখে এরকম মন্তব্য শুনে তাঁদের ধারণা, পিসিবি প্রধান পাশে থাকায় এই ধরনের মন্তব্য করে ফেলেছেন সুইং সম্রাট (Wasim Akram)।


