Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকরের কার্যকাল শেষ হওয়ার পর থেকেই পরবর্তী নির্বাচক এবং প্রধান কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল (Wasim Jaffer)। শোনা যাচ্ছিল যে পশ্চিমাঞ্চল থেকে নাকি বড় কোনও নাম পাওয়া যাচ্ছে না। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর নিজে নির্বাচক পদের জন্য আবেদন করেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, তিনি এই পদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।
নির্বাচক প্রধান হওয়া নিয়ে জল্পনা (Wasim Jaffer)
জাফরের আবেদন করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি কমিটিতে এলে প্রধানের দায়িত্ব কে পাবেন। নিয়ম অনুযায়ী, প্রজ্ঞান ওঝার তুলনায় বেশি টেস্ট খেলার সুবাদে জাফরেরই নির্বাচক প্রধান হওয়ার কথা। তবে ক্রিকেট মহলের একাংশের মতে, জাফর কমিটিতে এলেও ওঝাকেই নির্বাচক প্রধানের পদে বহাল রাখা হতে পারে। প্রসঙ্গত, জাফরের পাশাপাশি এই পদের লড়াইয়ে আরও দুই পরিচিত মুখ—মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার রমেশ পাওয়ার এবং সলিল অঙ্কোলাও জোড়কদমে দৌড়ে রয়েছেন।
আরও পড়ুন: Mahela Jayawardene: মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তন! চাকরি গেল জয়বর্ধনের
সাক্ষাৎকারে রোহিত, গিল, বৈভবকে নিয়ে প্রশ্ন (Wasim Jaffer)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচক পদের জন্য ইন্টারভিউ দিতে গিয়ে প্রার্থীদের বেশ কিছু কঠিন ও খুঁটিনাটি ক্রিকেটীয় প্রশ্নের মুখে পড়তে হয় (Wasim Jaffer)। প্রার্থীদের সামনে রাখা হয় একাধিক হাই-প্রোফাইল পরিস্থিতি। যেমন—নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মাকে দলে রাখা নিয়ে প্রার্থীদের মতামত কী, টেস্ট দল থেকে যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া বা না নেওয়ার নেপথ্যে যুক্তি কী হওয়া উচিত, উঠতি প্রতিভা বৈভব সূর্যবংশীকে ওয়ানডে দলে না নেওয়ার বিষয়টি কীভাবে সামলানো হবে, এবং শুভমান গিল বড় কোনো চোটের কারণে দলের বাইরে চলে গেলে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে। সবমিলিয়ে, নতুন নির্বাচক পদের এই দৌড় ও বোর্ডের মুখোমুখি পরীক্ষার প্রশ্নগুলো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বোর্ডের কড়া মনোভাবেরই ইঙ্গিত দিচ্ছে।



