Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পানিহাটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক (WB Assembly Election 2026) লড়াই এবার নতুন মাত্রা পেল। আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা বিজেপির প্রার্থী হিসেবে ময়দানে নেমেই সরাসরি আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলকে। তাঁর মূল লক্ষ্য স্পষ্ট- তৃণমূল সরকারকে পরাস্ত করা এবং রাজ্যে নারী সুরক্ষার প্রশ্নকে সামনে আনা।
তীব্র ভাষায় সমালোচনা (WB Assembly Election 2026)
বৃহস্পতিবার প্রচার শুরুর আগে বিধাননগরে বিজেপির (WB Assembly Election 2026) রাজ্য দফতরে গিয়ে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন রাজ্য প্রশাসনের। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে নারীরা নিরাপদ নন, সম্মানও পাচ্ছেন না। কোনও ঘটনা ঘটলেই দায় এড়াতে নানা বিধিনিষেধ চাপানো হয়, যা সমস্যার সমাধান নয় বলেই মনে করেন তিনি। সাধারণ মানুষকে তিনি ভয় কাটিয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
জন সমর্থনের আশাবাদী (WB Assembly Election 2026)
আরজি করের ঘটনার পর যে জনআন্দোলন তৈরি হয়েছিল, সেই মানুষদের সমর্থন তিনি আবারও পাবেন বলে আশাবাদী। তাঁর বিশ্বাস, সাধারণ মানুষ এই লড়াইকে ব্যক্তিগত নয়, সামাজিক সংগ্রাম হিসেবে দেখবেন। তিনি জানান, এই লড়াই দুর্নীতি ও ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে, যা ভাঙতে হলে মানুষকেই এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: Weather Update: বিকেলে শহরজুড়ে বৃষ্টি, হঠাৎ বদল আবহাওয়ায়!
এই নির্বাচনে একটি বিশেষ দিকও উঠে এসেছে। একই আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও, তাঁর বিরুদ্ধে কোনও নেতিবাচক মন্তব্য করতে চান না নির্যাতিতার মা। বরং তাঁকে নিজের পরিবারের সদস্যের মতো বলেই উল্লেখ করেছেন। প্রচারসূচি অনুযায়ী, মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করবেন তিনি। এরপর এলাকায় দেওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর বাড়িতে যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।
নির্যাতিতার মা নিজেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। তাঁর মতে, রাজ্যের নারী সুরক্ষা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করতে রাজনৈতিক ময়দানে নামা জরুরি। সব মিলিয়ে, পানিহাটির এই নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে।


