Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ভোটার তালিকার বিশেষ (WB SIR) নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে। কেউ জানতে চাইছেন তাঁদের নাম তালিকায় ঠিক আছে কি না, কেউ আবার কাগজপত্র জমা দেওয়ার নিয়ম নিয়ে বিভ্রান্ত। এই পরিস্থিতিতে নাগরিকদের উদ্বেগ কমাতে ও স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)।
প্রতিটি প্রশ্নের বিস্তারিত উত্তর (WB SIR)
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে (WB SIR) দেশের প্রত্যেক নাগরিক ১৯৫০ (1950) নম্বরে ফোন করে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানতে পারবেন। এই নম্বরেই চালু হয়েছে নতুন পরিষেবা “Book-a-Call with BLO”, যার মাধ্যমে নিজের এলাকার বুথ লেভেল অফিসারের (BLO) সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব। ভোটাররা চাইলে ফোন করে তাঁদের নাম, ঠিকানা, তালিকায় ভুল বা তথ্য হালনাগাদ সম্পর্কিত প্রশ্ন করতে পারবেন। BLO-রা প্রতিটি প্রশ্নের বিস্তারিত উত্তর দেবেন এবং প্রয়োজনে নির্দেশনাও দেবেন।
হেল্পলাইন পরিষেবা (WB SIR)
এছাড়াও, শুধু একটি নম্বরেই নয়-নির্বাচন কমিশন দেশজুড়ে (WB SIR) হেল্পলাইন পরিষেবার বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে। কেন্দ্রীয় স্তরে চালু হয়েছে ন্যাশনাল কনট্যাক্ট সেন্টার (NCC), যার টোল ফ্রি নম্বর ১৮০০-১১-১৯৫০ (1800-11-1950)। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রশিক্ষিত আধিকারিকরা এই নম্বরে ফোন রিসিভ করবেন। ভোটার তালিকায় নাম সংযোজন, স্থানান্তর, সংশোধন থেকে শুরু করে অভিযোগ দায়ের-সব ক্ষেত্রেই নাগরিকদের সাহায্য করবেন তাঁরা।

স্থানীয় স্তরে দ্রুত পরিষেবা
এছাড়া প্রত্যেক রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলার জন্য আলাদা করে স্টেট কনট্যাক্ট সেন্টার ও ডিস্ট্রিক্ট কনট্যাক্ট সেন্টার তৈরি করা হচ্ছে। এর ফলে স্থানীয় স্তরে দ্রুত পরিষেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। এই কেন্দ্রগুলিতে পরিষেবা দেওয়া হবে প্রতিটি রাজ্যের নিজস্ব ভাষায়, যাতে গ্রামীণ ও অশিক্ষিত ভোটাররাও সহজে সাহায্য নিতে পারেন।
আরও পড়ুন: Kolkata Rain Forecast: শক্তি হারিয়েছে মন্থা, তাও শহরজুড়ে জোরদার বৃষ্টি!
নির্বাচন কমিশন জানিয়েছে, এই সেন্টারগুলি সারা বছর ধরে (সরকারি ছুটি বাদে) অফিস সময়ের মধ্যে কাজ করবে। নাগরিকদের প্রশ্ন বা অভিযোগ দ্রুত সমাধান করতে হবে-এমন নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের।
অভিযোগ ও প্রশ্ন সংরক্ষণের জন্য কমিশন চালু করেছে ন্যাশনাল গ্রিভান্স সার্ভিস পোর্টাল। এই পোর্টালে অভিযোগ রেকর্ড করে তা ট্র্যাক করাও সম্ভব। এর পাশাপাশি ECINET ওয়েবসাইট ও ECINET App থেকেও তথ্য জানা যাবে এবং প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করা যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। কমিশনের নির্দেশ অনুসারে, প্রতিটি প্রশ্ন বা অভিযোগের উত্তর ৪৮ ঘণ্টার মধ্যেই দিতে হবে। ফলে নাগরিকরা আর দফতরের দোরগোড়ায় ঘুরে তথ্যের খোঁজে সময় নষ্ট করবেন না।


