Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: মাস দুয়েক আগে বিধান পরিষদের সদস্য নির্বাচিত হওয়া মহম্মদ আজহারউদ্দিন(Mohammed Azharuddin) এবার তেলেঙ্গানার ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার পথে। রাজনৈতিক মহলের সূত্রে খবর, কংগ্রেস হাইকম্যান্ড ইতিমধ্যেই আজহারকে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। মূলত জুবিলি হিলস কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বিধান পরিষদ মনোনয়ন ও রাজনৈতিক যাত্রা(Mohammed Azharuddin)
গত আগস্ট মাসে তেলেঙ্গানার কংগ্রেসশাসিত বিধান পরিষদে আজহারউদ্দিন(Mohammed Azharuddin) এবং অধ্যাপক এম কোদানদারামকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে আগে কোদানদারামের মনোনয়ন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। পরে নতুন করে দু’জনকে বিধান পরিষদে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে অন্যতম আজহার, যিনি এর আগে লোকসভার সাংসদ হিসেবে কংগ্রেসের টিকিটে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন পাওয়ার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে, তেলেঙ্গানার ক্যাবিনেটে স্থান পেতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। কংগ্রেসের ভিতর সূত্র বলছে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ইতিমধ্যেই আজহারকে মন্ত্রিসভায় নেওয়ার অনুমোদন দিয়েছে। রাজ্যপালের সম্মতি মেললেই তিনি শপথ নেবেন।
আজহারকে মন্ত্রী করা কংগ্রেসের মাস্টারস্ট্রোক!(Mohammed Azharuddin)
রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, আজহারকে(Mohammed Azharuddin)মন্ত্রী করা কংগ্রেসের মাস্টারস্ট্রোক। প্রথমত, তেলেঙ্গানার ক্যাবিনেটে মুসলিম প্রতিনিধির প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, গ্রেটার হায়দরাবাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। বর্তমানে সেখানে ক্যাবিনেটে কোনও প্রতিনিধি নেই। তৃতীয়ত, সামনের জুবিলি হিলস কেন্দ্রের উপনির্বাচনে ভোট টানতে আজহারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: Rahul Tejashwi: বিহারে পাশাপাশি রাহুল-তেজস্বী, মোদীকে একযোগে নিশানা বিরোধী শিবিরের…
রাজনৈতিক তরজায় কংগ্রেস-বিজেপি
ইতিমধ্যেই আজহারকে মন্ত্রী করার বিষয়টি রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বিজেপি অভিযোগ করছে, ভোটের আগে তোষণের রাজনীতি করছে কংগ্রেস। পাল্টা, কংগ্রেসের পক্ষের যুক্তি, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে এমন পদক্ষেপও প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক মহলে সবাই বলছে, ক্যাবিনেটে আজহারকে আনার মাধ্যমে কংগ্রেস তার ভোট ব্যালান্স ও সম্প্রদায়িক প্রতিনিধিত্ব দুটোই নিশ্চিত করতে চাইছে।
আরও পড়ুন: Draupadi Murmu: ইতিহাসে প্রথম, রাফালে উড়ান দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!


