Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই বিশ্ব পেয়ে যাবে চ্যাম্পিয়নকে (WC Final Spain vs Argentina)। তবে এই লড়াই কি শুধু দুই দেশের? একজন গুরুর মুখোমুখি হবে তাঁর শিষ্য। এযেন একপ্রকার গুরুদক্ষিণা দেওয়ার সুযোগ পেয়ে গেছেন লিওনেল স্কালোনি। কিন্তু তার থেকে কি এমন গুরুদক্ষিণা নিতে চাইবেন লুই দে লা ফুয়েন্তে? নাকি তিনি বুঝিয়ে দেবেন যে গুরু গুরুই থাকে! ডাগআউটে যে দুজন থাকবে তারা একে অপরের পরিকল্পনা থেকে মস্তিষ্ক দুটোই খুব ভালো করে জানেন। দীর্ঘ আট বছর আগে লাস রোজাসে উয়েফা প্রো লাইসেন্সের ক্লাসে যে গুরু তাঁর ছাত্রকে শিখিয়েছিলেন কীভাবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে হয়, আজ সেই ছাত্রই গুরুকে টেক্কা দিতে প্রস্তুত।
একে অপরের প্রতি শ্রদ্ধা ও চ্যালেঞ্জ (WC Final Spain vs Argentina)
ফাইনালের ঠিক আগে দুই কোচের পারস্পরিক শ্রদ্ধা ছিল চোখে পড়ার মতো (WC Final Spain vs Argentina)। স্কালোনিকে নিয়ে ফুয়েন্তে বলেন, “স্কালোনি শুধু নতুন মুখই তুলে আনেননি, দলের মধ্যে জেতার মানসিকতাও ঢুকিয়ে দিয়েছেন। ওঁর সঙ্গে লড়াই করাটা ভীষণ চ্যালেঞ্জিং।” বিপরীতে স্কালোনিও ফুয়েন্তের পরিকল্পনার প্রশংসা করে জানিয়েছেন, ওঁর সিস্টেমের বিরুদ্ধে পরিকল্পনা করা সহজ কাজ নয়।
ব্যক্তিগত ও পেশাদার জীবনের দ্বৈরথ (WC Final Spain vs Argentina)
ব্যক্তিগত ও পেশাদার জীবনের এই দ্বৈরথে রসিকতাও কম নেই। স্কালোনির স্ত্রী এলিসা মনতরো স্পেনের নাগরিক হওয়া সত্ত্বেও, আর্জেন্টাইন কোচ হাসতে হাসতে জানিয়েছেন, “আমার লড়াইটা এলিসা খুব কাছ থেকে দেখেছে, তাই সে নিঃসন্দেহে চাইবে আর্জেন্টিনা জিতুক।”
সমালোচনার জবাব (WC Final Spain vs Argentina)
দুজনেই যখন দায়িত্ব পেয়েছিলেন, তখন জাতীয় দলে ছিল তীব্র সংকট। ২০১৮ সালে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনা বিধ্বস্ত, অন্যদিকে কাতার বিশ্বকাপের পর স্প্যানিশ ফুটবলেও তখন ঘোর অনিশ্চয়তা। শুধু কি তাই, চলতি বিশ্বকাপের দল নির্বাচন নিয়েওতো কম সমালোচিত হতে হয়নি এই দুই কোচকে। একঝাক নতুন মুখ নিয়ে যে চ্যালেঞ্জ তারা নিয়েছিলেন তাতে তারা সফল। দুই দলই আজ ফাইনালে। নিজেদের সাফল্য দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করিয়ে দিলেন। এক সময় পরিস্থিতির চাপে দায়িত্ব নেওয়া দুই কোচই নিজেদের প্রমাণ করলেন দক্ষ কারিগর হিসেবে।
আরও পড়ুন: Mbappe Record: শীর্ষে এমবাপে, বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড ফরাসি তারকার
ফাইনালের ডাগআউটে একদিকে গুরু ফুয়েন্তে, অন্যদিকে প্রিয় ছাত্র স্কালোনি। সময়ের অমোঘ নিয়মে আজ ছাত্র কি পারবেন গুরুর শেখানো মন্ত্রের জালেই গুরুকে আটকাতে? ফুটবল বিশ্বের চোখ এখন সেই সমীকরণের দিকেই।



