Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন শীতের (Weather Alert) দাপটে কঠিন অবস্থায় রয়েছে। চলতি মরসুমের শীতলতম দিন মঙ্গলবার দেখা গেছে, যখন কলকাতার পারদ নেমে গিয়েছিল মাত্র ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। শহরজুড়ে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল এবং সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা ছিল শহরের বেশিরভাগ এলাকা। গত শতকের সর্বনিম্ন তাপমাত্রা ২০১৩ সালের ৯ জানুয়ারি রেকর্ড করা হয়েছিল, যা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড এখনও ভাঙা যায়নি, চলতি শীতেও শহরের তাপমাত্রা ততোটা কমেনি।
শীতের প্রভাব অব্যাহত (Weather Alert)
বুধবারও সেই শীতের প্রভাব অব্যাহত থাকায় ভোরে (Weather Alert) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবারের তুলনায় এটি সামান্য বেড়েছে, তবে স্বাভাবিকের থেকে এখনও ৩.৬ ডিগ্রি কম। কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬.৭ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। এরপর তাপমাত্রা ধীরে ধীরে ২ ডিগ্রি বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ (Weather Alert)
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর (Weather Alert) প্রভাব অনুভূত হচ্ছে। শীতল দিনের সংজ্ঞা অনুযায়ী, যদি সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হয় এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪.৫ ডিগ্রি বা তার বেশি কম হয়, তখন তাকে শীতল দিন হিসেবে ধরা হয়। এই পরিস্থিতি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দেখা যেতে পারে। তবে উত্তরবঙ্গে শীতের তেমন তীব্র প্রভাব এখনও নেই।

আরও পড়ুন: Shikhar Dhawan Marriage: ফের বিয়ের পিঁড়িতে বাইশ গজের গব্বর, নতুন সুন্দরী কে?
বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা জারি
শহর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশাও ঘনভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে কলকাতা এবং আশেপাশের এলাকায় দৃশ্যমানতা অনেক সময় ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নামছে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেখানে দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে সীমিত হতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়িতেও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে।


