Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রেমের দিনে শীতপ্রেমীদের মন (Weather Report) খানিকটা খারাপ করেই আবহাওয়ার বদলের ইঙ্গিত দিল প্রকৃতি। বসন্ত যে দরজায় কড়া নাড়ছে, তা এখন স্পষ্ট। শহরে শীতের আমেজ দ্রুত ফিকে হচ্ছে, আর তার জায়গা নিচ্ছে উষ্ণতার ছোঁয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মাসের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। রাতের তাপমাত্রাও নেমে যাবে না খুব বেশি-১৮ থেকে ২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে পারদ। ফলে দোল উৎসবেও আর শীতের ছোঁয়া মিলবে না, বরং গরমের আভাস থাকবে স্পষ্ট।
শনিবারের তাপমাত্রা (Weather Report)
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস (Weather Report), যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল ২৮.২ ডিগ্রিতে, সেটিও স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে। তবে দিনের বেলায় রোদ্দুরের তেজ অনুভূত হয়েছে বেশ ভালভাবেই। বাতাসে আর্দ্রতার পরিমাণও ওঠানামা করেছে-সর্বোচ্চ ছিল ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

কুয়াশা থাকবে কী? (Weather Report)
রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা এক হাজার মিটারের মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুন: Horoscope: সিদ্ধি যোগে শুভ ইঙ্গিত, ভাগ্যের চাকা ঘুরবে কার?
আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দু’ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের পারদ ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে, আর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে তা ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। সব মিলিয়ে, শীত বিদায় নিচ্ছে-এবার বসন্তের উষ্ণ আবহেই শহর প্রস্তুত নতুন ঋতুকে স্বাগত জানাতে।


