Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণিঝড় ‘মন্থা’ বৃহস্পতিবার গভীর (Cyclone Mantha Effect) নিম্নচাপ থেকে ক্রমে শক্তি হারিয়ে এখন পরিণত হয়েছে সাধারণ নিম্নচাপ অঞ্চলে। যদিও তার প্রভাব এখনও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমতল-রাজ্যের প্রায় সব প্রান্তেই বৃষ্টি চলছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে জারি রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা, আর দক্ষিণবঙ্গেও মিলছে মেঘলা আকাশ ও মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
জারি লাল সতর্কতা (Cyclone Mantha Effect)
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন (Cyclone Mantha Effect) অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় শুক্রবার অতি প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই চার জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা। কিছু এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা পাহাড়ি অঞ্চলে স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলবে।
ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Cyclone Mantha Effect)
এর পাশাপাশি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে (Cyclone Mantha Effect) অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বৃষ্টি চলবে, তবে তীব্রতা তুলনামূলক কম থাকবে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি
দক্ষিণবঙ্গে শুক্রবার প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান-এর মতো জেলাতেও আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি নামবে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: PM Modi: রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার বল্লভভাই পটেলকে শ্রদ্ধা, ঐক্যের বার্তা মোদীর
আলিপুর দফতর জানিয়েছে, রবিবার থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় আবহাওয়া ধীরে ধীরে শুকনো হয়ে উঠবে। শনিবারের পর আর কোনও বড় সতর্কতা জারি করার সম্ভাবনা নেই। কেবল আলিপুরদুয়ার ও কোচবিহারে সেদিনও ভারী বৃষ্টি হতে পারে।
বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তীসগঢ়ের বিদর্ভ অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও উত্তর দিকে সরে গিয়ে শক্তি হারাবে। ফলে আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে স্থিতিশীল হবে বলে মনে করছে আবহাওয়া দফতর।


