Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (Weather Report Of WB) জুড়ে শীতের দাপট বজায় রয়েছে। শহরে পারদের ওঠানামায় স্পষ্টই বোঝা যাচ্ছে শীতের দখলদারি শুরু হয়ে গেছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.২ ডিগ্রিতে, যা ডিসেম্বরের শুরুতেই বেশ উল্লেখযোগ্য। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও তরাই–ডুয়ার্সে শীতের ছোঁয়া আরও তীব্র। দার্জিলিংয় আজ নেমেছে ৪.৫ ডিগ্রিতে, যা কার্যত হাড়কাঁপানো ঠান্ডার ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতেও পারদের পতন লক্ষণীয়-শ্রীনিকেতন ৯.৮ ডিগ্রি, বাঁকুড়া ১০ ডিগ্রি এবং আলিপুরদুয়ার ১১ ডিগ্রি রেকর্ড করেছে।
ঠান্ডা আরও বাড়বে (Weather Report Of WB)
আবহাওয়া দফতর সূত্র মারফৎ জানা গেছে, সপ্তাহান্তে (Weather Report Of WB) তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীতের আমেজ এখনই স্থায়ীভাবে বসে পড়ার পথে। বিশেষ করে ভোরবেলা ও রাতে ঠান্ডা আরও বাড়বে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে, যার ফলে সকালবেলার দৃশ্যমানতা কমবে এবং যানবাহনের গতি শ্লথ হতে পারে। দক্ষিণবঙ্গেও কিছু এলাকায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কোনও বৃষ্টির ইঙ্গিত নেই (Weather Report Of WB)
বর্তমানে রাজ্যের আবহাওয়ায় কোনও বৃষ্টির (Weather Report Of WB) ইঙ্গিত নেই। চব্বিশ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে শুকনো হাওয়া অবাধে বইছে এবং দু’পাশ থেকে ঠান্ডা বাতাস ঢুকছে, যা তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করছে।

আরও পড়ুন: Sun Transit: ধনুতে সূর্য-গমন, নতুন বছর শুরুর আগেই শুভ সময়ের ইঙ্গিত!
বর্তমান আবহাওার বৈশিষ্ট্যের পিছনে রয়েছে বৃহত্তর আবহাওয়াগত প্রক্রিয়া। পূর্ব বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে পূর্ব ভারতের উপরিভাগে শুষ্ক ও ঠান্ডা বায়ু নেমে আসছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা জম্মু–কাশ্মীরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি করেছে। এদের যৌথ প্রভাবে ঠান্ডা বাতাস সহজেই পূর্ব ভারতে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি উত্তর ভারতের ওপর দিয়ে ওয়েস্টার্লি জেট স্ট্রিম প্রবাহিত হচ্ছে, যা শীতের আমেজকে আরও জোরদার করে তুলছে।


