ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ (Weather Update)! আর তার জেরেই রাজ্যের দক্ষিণ থেকে উত্তর প্রায় সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। শুধু শহর নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এমন পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ (Weather Update)
আবহাওয়া দফতরের মতে, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি (Weather Update) হয়েছে। এটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে প্রবেশ করবে। তার সরাসরি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমের কিছু জেলায়।
মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Update)
বিশেষত শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হবে কবে?
কলকাতায় বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবারের সর্বোচ্চ ছিল ৩২.৫ ডিগ্রি। ইতিমধ্যেই ১৭.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শহরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। রবিবার ও সোমবার বৃষ্টির মাত্রা আরও হ্রাস পেতে পারে।

আরও পড়ুন: Mamata Banerjee: কন্যাশ্রীতে এক কোটি ছাত্রীর লক্ষ্য, পূরণ হলেই বিশেষ উদযাপনের ইঙ্গিত!
উত্তরের কী অবস্থা?
উত্তরবঙ্গের দিকেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। শুক্রবার ও শনিবার এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের সক্রিয় হয়ে উঠবে পরিস্থিতি। সব মিলিয়ে, রাজ্যের দুই প্রান্তেই ফের সক্রিয় বর্ষা। সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।


