Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সকাল থেকেই (Weather Update) কলকাতা শহর ঢাকা পড়েছে ঘন মেঘে। রাতভর ছিটেফোঁটা বৃষ্টির পরে আজও শহরের আকাশ রোদহীন, একটানা ঝিরঝিরে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিনই এই মেঘলা পরিবেশ এবং মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি (Weather Update)
এই পরিস্থিতি শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ (Weather Update) নয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া থাকবে অনিশ্চিত। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যের দক্ষিণের সব জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা? (Weather Update)
শুক্রবার থেকে এই বৃষ্টিপাত আরও জোরদার হতে (Weather Update) পারে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ-এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই দুর্যোগ রবিবার ও সোমবার পর্যন্ত চলতে পারে কিছু জেলায়। ফলে আগামী কয়েকদিন মানুষের দৈনন্দিন যাত্রায় বিঘ্ন ঘটার আশঙ্কা প্রবল।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update)
উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে শুক্রবার ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও উড়ে যাচ্ছে না।

সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা
সঙ্গে বাড়ছে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শনি ও রবিবার গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের প্রতি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, কারণ সমুদ্রের হাওয়ার গতি পৌঁছাতে পারে ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত।
আরও পড়ুন: Daily Horoscope: বৃহস্পতিবার কাটবে কেমন, জানুন আজকের রাশিফল…
আজকের আবহাওয়া
এদিকে, কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় সামান্য কম।


