Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়ে ১৫ জনের ভারতীয় দল। দলে গিল জায়গা পেলেও ব্রাত্য থাকলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে কারণ স্পষ্ট করেছে বোর্ড।
শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে চলছে বিতর্ক (Shreyas Iyer)
এশিয়া কাপ নিয়ে যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। ভারত পাক ম্যাচ নিয়ে যেমন তৈরি হয়েছে বিতর্ক তেমনই বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতীয় দল নির্বাচনকে ঘিরে। একবছর পর দলে ফিরেছেন গিল। গিলকে দেখা যাবে সহ অধিনায়কের ভূমিকায়। নির্বাচকদের এই সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন তেমনই অনেকেই পাশে দাঁড়িয়েছেন গিলের। তাদের মধ্যে অন্যতম ভারতের প্রাক্তন তারকা সুনীল গাওস্কর (Shreyas Iyer)।

তবে এসবের মধ্যে সবথেকে বেশি বিতর্ক হয়েছে শ্রেয়স আইয়ারের দলে জায়গা পাওয়া নিয়ে। একাধিক প্রশ্ন উঠছে নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে। পরপর দুটো IPL-এ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন। ২০২৪ সালে চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে রানার্স আপ। দেশের জার্সি গায়ে যখনই তিনি মাঠে নেমেছেন তখনই রান পেয়েছেন দলের হয়ে। কিন্তু এশিয়া কাপে তিনি ব্রাত্য রইলেন (Shreyas Iyer)।
আরও পড়ুন: Weather Update: আকাশ কালো মেঘে ঢাকা, আরও ভারী বৃষ্টির আশঙ্কা!
শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন দলের নির্ব্বাচক অজিত আগরকার। তিনি দল নির্বাচন নিয়ে জানিয়েছেন যে কোনও না কোনও প্লেয়ারকে দলের স্বার্থে বাদ থাকতে হবে। তিনি আরও জানিয়েছেন যে এতে শ্রেয়স আইয়ারের কোনও দোষ নেই। তিনি আরও বলেছেন যে দোষ তাদেরও নেই। আগারকর বলেছেন ‘আমাদের ১৫ জন প্লেয়ারকে বাছতে হবে। এই মুহূর্তে ওকে সুযোগ দিতে গেলে কাউকে বাদ দিতে হবে। তাই ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’
শ্রেয়স আইয়ার প্রধান দলে তো সুযোগ পাননি তাঁকে রিজ়ার্ভ দলেও রাখা হয়নি। অন্যদিকে যশস্বী জয়সওয়ালকে রিজার্ভ দলে রাখা হয়েছে। প্রধান দলে রয়েছেন গিল, অভিষেক শর্মা ও স্যামসন (Shreyas Iyer)।


