Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো যতই ঘনিয়ে আসছে (Weather Update), ততই দক্ষিণবঙ্গের আকাশে জমছে মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবেই এই পরিস্থিতি দেখা দিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
সতর্কতা জারি (Weather Update)
বিশেষত সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা (Weather Update), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই প্রশাসনিক সতর্কতা জারি হয়েছে। শুধু তাই নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি।
বাড়তে পারে অস্বস্তি! (Weather Update)
কলকাতায় সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস (Weather Update), যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের তুলনায় একটু উপরে। ফলে শহরবাসীদের অস্বস্তি বাড়তে পারে বৃষ্টির সঙ্গে সঙ্গে আদ্রতা জনিত গরমে।
তৃতীয়া থেকেই উত্তাল বঙ্গোপসাগর
এরই মধ্যে চিন্তার কারণ হয়ে উঠছে সমুদ্রের পরিস্থিতি। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই উত্তাল হয়ে উঠতে পারে উত্তর বঙ্গোপসাগর। সেই সময় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায়। তাই মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই
উত্তরবঙ্গের পরিস্থিতি অবশ্য কিছুটা স্বস্তিদায়ক। সেখানকার বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তেমন কোনও বড়সড় আবহাওয়ার সতর্কতা নেই। দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হলেও, বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: Horoscope Update: গজকেশরী যোগে শুরু নবরাত্রি, মা দুর্গার আশীর্বাদ পাবেন কারা?
বঙ্গোপসাগরে নিম্নচাপ
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব কতটা হবে, তা এখনও নির্দিষ্ট করে বলা না গেলেও, পুজোর শুরুর দিকেই যে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে, তার ইঙ্গিত মিলছে স্পষ্টভাবেই।


