Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কৌতূহল বার্চের দলের প্রার্থী তালিকা নিয়ে (West Bengal)। ১৮ মার্চের মধ্যেই তৃণমূলের তালিকা?
দিল্লি বৈঠকের পরেই ঘোষণা? (West Bengal)
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এখনও পর্যন্ত কোনও বড় দল প্রার্থী তালিকা ঘোষণা না করলেও দলীয় অন্দরে শেষ পর্যায়ে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। সূত্রের খবর, শাসকদল তৃণমূল কংগ্রেস খুব শিগগিরই তাদের তালিকা প্রকাশ করতে পারে। অন্যদিকে বিজেপিও অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে প্রথম দফার তালিকা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর (West Bengal)।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে ক্রমশ চর্চা বাড়ছে। ফলে কবে কোন দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে, তা নিয়েই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সূত্রের খবর, শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। দলীয় স্তরে কয়েক দফা আলোচনা এবং সমীক্ষার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রায় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তৃণমূল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ মার্চের আগেই এক দফাতেই পুরো প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে দল। নির্বাচন ঘোষণার পর দ্রুত সংগঠনকে মাঠে নামানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, ২৯৪টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১৫৫টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি ১৩৯টি আসন নিয়ে এখনও আলোচনা চলছে, তবে সেগুলিও খুব দ্রুত চূড়ান্ত করার চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে খবর।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামী দু’এক দিনের মধ্যেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গের নেতাদের আবার গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। সেই বৈঠকের আগে রাজ্যস্তরে যে আলোচনা প্রয়োজন ছিল, তা রবিবারের বৈঠকেই সেরে নেওয়া হয়েছে। ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার সাংগঠনিক রিপোর্ট এবং সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে (West Bengal)।
বিজেপি সূত্রে দাবি, রাজ্যস্তরে অধিকাংশ আসন নিয়েই আলোচনা সম্পন্ন হয়েছে এবং সামান্য কিছু আসন ছাড়া প্রায় সবকটি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে। এখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কিছু আলোচনা বাকি রয়েছে। তবে যেহেতু ১৫৫টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত, তাই দিল্লিতে দ্বিতীয় দফা বৈঠকের আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা যায় কি না, তা নিয়েও দলের অন্দরে আলোচনা চলছে বলে জানা গেছে।
আরও পড়ুন: Orissa: রোগী বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন স্বাস্থ্যকর্মীরা
অন্যদিকে, আজই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বামফ্রন্ট নেতৃত্ব। জানা গিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাম শিবির। তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও প্রার্থী তালিকায় রাখা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন জেলার সংগঠন থেকে পাঠানো সুপারিশের তালিকা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক মহলে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে জল্পনা ও উত্তেজনা বাড়ছে (West Bengal)।


