Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মহালয়া মানেই দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা। কিন্তু এখন আর চতুর্থী-পঞ্চমীর জন্য অপেক্ষা করে না কেউ (West Bengal Weather)। মহালয়ার পরেই শুরু হয়ে যায় প্যান্ডেল হপিং। সেজেগুজে বেরিয়ে পড়ে শহরবাসী। সব প্ল্যান রেডি থাকলেও, প্রতিবারের মতোই পুজোর আনন্দে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। তাই প্রশ্ন উঠছে বর্ষাশুরকে বধ করবে কে?

মৌসম ভবনের সতর্কবার্তা! (West Bengal Weather)
মৌসম ভবনের দুই সপ্তাহের পূর্বাভাসে ইঙ্গিত মিলছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহেই এই নিম্নচাপের সম্ভাবনা প্রবল। বিশেষত উত্তর বঙ্গোপসাগরে এবং ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে পুজোর প্রথম দিকটা ভিজেই কাটাতে হতে পারে বাঙালিকে।
মহালয়ার দিন আকাশ (West Bengal Weather)
মহালয়ার দিনে রাজ্যের বেশিরভাগ অংশে আকাশ থাকবে আংশিক মেঘলা। আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে মানুষকে। দিনের বেশিরভাগ সময় বৃষ্টি না হলেও, বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
কলকাতার আবহাওয়া (West Bengal Weather)
আজ শুক্রবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪° সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি)
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮° সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি)
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা : সর্বোচ্চ ৯১%, সর্বনিম্ন ৬৭%
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্তত সাত জেলায়…
- দক্ষিণ ২৪ পরগনা
- পশ্চিম মেদিনীপুর
- বীরভূম
- বাঁকুড়া
- পুরুলিয়া
- পূর্ব বর্ধমান
- পশ্চিম বর্ধমান
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে রবিবার মহালয়ার দিনে দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায়। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কমলা সতর্কতা! (West Bengal Weather)
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও চিন্তার। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী ২-৩ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন : Russia Earthquake: ৭.৮ মাত্রার কম্পন! কতটা বিপদে রাশিয়ার পূর্ব উপকূল?
শনিবার থেকে বৃষ্টি আরও জোরদার হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এবারের বৃষ্টির খলনায়ক ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। পাশাপাশি সিকিম ও ভুটানের নদীগুলির জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা নতুন বিপদের আশঙ্কা তৈরি করছে।



