Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হারের হাত থেকে টেস্ট বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
গ্রিভসের অপরাজিত ২০২ (West Indies)
খেলা এগোনোর সাথে সাথে যেন হার অপেক্ষা করছিল ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে। সেখান থেকে দর্শকরা দেখলো দুর্দান্ত ইনিংস। ক্যারিবিয়ানরা হার এড়াল অবিশ্বাস্য খেলে। ওয়েস্ট ইন্ডিজকে ৫৩১ রানের লক্ষ্য দিয়েও ঘরের মাঠে টেস্ট জিততে পারল না নিউ জিল্যান্ড। জাস্টিন গ্রিভসের ২০২ রানের অপরাজিত ইনিংস কিউয়িদের জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ালো। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ড্র তাদের কাছে জয়েরই সমান (West Indies)।
প্রথম ইংসে নিউজিল্যান্ডের ২৩১ রান করার পর ওয়েস্ট ইন্ডিজ ১৬৭ রান তোলে। দ্বিতীয় ইনিগসে ৬৪ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নাম নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিগসে ৮ উইকেট হারিয়ে তোলে ৪৬৬ রান। লাথাম ১৪৫ রান করেন। রাচীন রবীন্দ্রও ১৭৬ রানের অসাধারণ ইনিগ্স খেলেন। জোড়া শতরানে সুবাদে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিগসে তুলে ফেলে ৪৬৬ রান।

অন্যদিকে টেস্ট ক্রিকেটে ক্যারিবিয়ানদের গত কয়েক বছরের পারফরম্যান্স হতাশ করেছে তাদের সমর্থকদের। দেশ বিদেশের মাটিতে একের পর এক টেস্ট ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই কারণেই জয়ের জন্য ৫৩১ রানের লক্ষ্য তাদের সামনে ছিল পাহাড় সমান। আর সেই কারণেই তারা এই তুলতে পারবে বলে খুব একটা আশাবাদী ছিলেন না বিশেষজ্ঞরা। কিন্তু তার উল্টো পূরাণ ঘটিয়ে দিলেন দুই ব্যাটার (West Indies)।
আরও পড়ুন: Babri Masjid: বাবরি মসজিদের শিলান্যাসে অবরুদ্ধ ১২ নম্বর জাতীয় সড়ক, বেলডাঙায় বিশাল যানজট
চাপের মুখে একের পর এক উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজ দলের। ফলে জয়ের আশা বাড়তে থাকে বেও জিল্যান্ড দলের। একের পর এক আউট হতে থাকেন ক্যাম্পবেল (১৫), ত্যাগনারাইন চন্দ্রপল (৬), অ্যালিক অ্যাথানজ়ে (৫) এবং চেজ (৪)। ৭২ রানে ৪ উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। উইকেট পতনে প্রথম প্রতিরোধ আনেন হোপ। তিঁনি খেলেন ১৪০ রানের লড়াকু ইনিংস। যার মধ্যে রয়েছে ১৫টি চার ও ২টি ছয়। অন্যদিকে দলের হয়ে শেষ পর্যন্ত মাটি কামড়ে লড়াই চালিয়ে যান গ্রিভস। ৩৮৮ বল খেলে তিঁনি অপরাজিত থাকনে ২০২ রানে। তাঁর ইনিংসে রয়েছে ১৯টি চার। এই জুটিই খেলার সব হিসেব পাল্টে দেয়।
হোপ আউট হলে গ্রিভসের সঙ্গে জুটি বাঁধেন রোচ। নিউজিল্যান্ড বোলাররা বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এই জুটি ভাঙতে। রোচ অনবদ্য ব্যাটিং করেন। আট নম্বরে ব্যাট করতে নেমে তিঁনি খেলে ফেললেন ২৩৩ বল। ৫৮ রানে অপরাজিত থাকলেন। তিন ব্যাটারকেই দেখা যায় ঝুঁকি এড়িয়ে শট খেলতে এবং দলের প্রয়োজন মতো ব্যাট করতে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ম্যাচে প্রথম পয়েন্ট পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।


