Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের ঘটনা (Whatsapp Hacking) নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন নম্বর থেকে লোভনীয় অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কিংবা আকর্ষণীয় প্রস্তাবের ফাঁদে পড়ে বিপদে পড়েছেন বহু ব্যবহারকারী। কখনও কোনও অচেনা লিঙ্ক, কখনও আবার কোনও ছবি-এক ক্লিকেই নিয়ন্ত্রণ চলে যেত হ্যাকারদের হাতে। কিন্তু এবার যে পদ্ধতিতে সাইবার অপরাধীরা সক্রিয় হয়েছে, তা আগের সব কৌশলের থেকেও অনেক বেশি ভয়ংকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সন্দেহের কোনও অবকাশ থাকে না (Whatsapp Hacking)
এই নতুন হ্যাকিং পদ্ধতির সবচেয়ে বিপজ্জনক (Whatsapp Hacking) দিক হল-এবার শত্রু নিঃশব্দ। ব্যবহারকারী টেরই পান না যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইতিমধ্যেই অন্য কারও দখলে চলে গেছে। কোনও অচেনা নম্বর নয়, বরং পরিচিত, সেভ করা নম্বর থেকেই আসছে মেসেজ। ফলে স্বাভাবিকভাবেই সন্দেহের কোনও অবকাশ থাকে না।
কীভাবে কাজ করছে এই নতুন ফাঁদ? (Whatsapp Hacking)
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এটি মূলত একটি ‘চেন সিস্টেম’-এর (Whatsapp Hacking) মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কোনও একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একবার হ্যাক হয়ে গেলে, সেই নম্বর থেকেই স্বয়ংক্রিয়ভাবে মেসেজ চলে যাচ্ছে ফোনে সেভ থাকা সমস্ত কন্ট্যাক্টে। মেসেজে লেখা থাকে-“আমি তোমার একটি ছবি পেয়েছি।” সঙ্গে দেওয়া থাকে একটি লিঙ্ক।

ভেরিফিকেশন সম্পন্ন করলেই…
কৌতূহলবশত অনেকেই সেই লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কটি খুললেই একটি পেজে নিজের ফোন নম্বর লিখতে বলা হয়, যেন কোনও যাচাই প্রক্রিয়া চলছে। আসলে এটাই সবচেয়ে বড় ফাঁদ। একবার নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করলেই হোয়াটসঅ্যাপের পুরো নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এরপর তারা ইচ্ছেমতো মেসেজ পাঠাতে পারে, প্রতারণা চালাতে পারে, এমনকি ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করে অন্যদেরও ফাঁদে ফেলতে পারে।

আরও পড়ুন: Humayun Kabirs: তৃণমূল ছেড়ে নতুন পথে হুমায়ুন!
সবচেয়ে উদ্বেগের বিষয় হল-এই পুরো প্রক্রিয়ায় ব্যবহারকারী অনেক সময় বুঝতেই পারেন না যে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। ফলে প্রতারণা চলতেই থাকে নীরবে। এখনও পর্যন্ত এই ধরনের হ্যাকিংয়ের ঘটনা মূলত ইউরোপের চেক প্রজাতন্ত্রে লক্ষ্য করা গেছে। তবে সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পদ্ধতি খুব দ্রুতই বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। তাই আগেভাগেই সচেতন হওয়া অত্যন্ত জরুরি।


