Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আর মাত্র কয়েক ঘণ্টার (T 20 World Cup) অপেক্ষা। তারপরই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ ওভারের বিশ্বকাপের ফাইনালের মহারণ। শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন চরমে। সপ্তাহান্তের এই খেতাবি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে কোটি কোটি দর্শক।
কোথায় দেখা যাবে ম্যাচ? (T 20 World Cup)
রবিবার, ৮ মার্চ সন্ধ্যা সাতটায় শুরু হবে এই (T 20 World Cup) বহুল প্রতীক্ষিত ম্যাচ। তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে টস। এই গুরুত্বপূর্ণ দ্বৈরথ সরাসরি সম্প্রচার করা হবে জনপ্রিয় ক্রীড়া সম্প্রচার নেটওয়ার্কে। যারা ঘরে বসে টেলিভিশনের সামনে খেলা দেখার সুযোগ পাবেন না, তারাও মোবাইল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে সহজেই এই ম্যাচ উপভোগ করতে পারবেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার (T 20 World Cup)
এদিকে ফাইনাল ম্যাচ ঘিরে আমেদাবাদে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক দর্শকের সমাগমের কথা মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। শহরের পুলিশ কমিশনার জানিয়েছেন, ম্যাচের দিন স্টেডিয়াম ও আশপাশের এলাকায় প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি থাকবে প্রায় এক হাজার হোমগার্ড।
আরও পড়ুন: T 20 World Cup Final: মাত্র কিছুক্ষণের অপেক্ষা! কড়া নিরাপত্তার চাদর নমো স্টেডিয়ামে
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, কোনও সমর্থক যাতে মাঠে ঢুকে না পড়তে পারেন, সেই বিষয়েও কড়া নজরদারি থাকবে। একই সঙ্গে টিকিটের কালোবাজারি রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি বেআইনি ভাবে টিকিট বিক্রির সঙ্গে যুক্ত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


