Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এখনও আশা দেখছে বাংলাদেশ (Bangladesh)।
বাংলাদেশের দাবি ICC চূড়ান্ত কিছু জানায়নি (Bangladesh)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নাটকীয় টানাপোড়েন চলছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না আসার কথা জানায় ICC-কে। তবে সেই দাবি আইসিসি মানেনি বলেই রিপোর্টে প্রকাশ হয়। এবার সেই বিষয়ে মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁরা জানিয়েছে আইসিসি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এর সাথে তাঁরা প্রকাশিত সব রিপোর্ট মিথ্যা বলেও দাবি করেছে (Bangladesh)।
এক বিবৃতিতে তারা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের জবাবে আইসিসি জানিয়েছে বাংলাদেশ যাতে কোনও বাধা ছাড়া অংশ নিতে পারে তার জন্য সবরকম সহযোগিতা করবে আইসিসি। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসে সমাধান সূত্র বের করা হবে। আরও জানায় তাঁরা নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশের মত শুনবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বুধবার একাধিক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে আইসিসি-র একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে আইসিসি-র পক্ষ থেকে নাকি জানানো হয়েছে যে ভেন্যু বদল সম্ভব না। বাংলাদেশ যদি না খেলে তবে পয়েন্ট কাটা যাবে।

আরও পড়ুন: Foot Care: শীতে পায়ের দুর্গন্ধে টেকা দায়! ঘরোয়া উপায়েই মিলবে সমাধান
বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে ICC ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। কিন্তু BCB স্পষ্ট জানাচ্ছে, এগুলি ভুয়ো খবর। আমাদের সঙ্গে ICC-র এমন কোনও আলোচনাই হয়নি। তবে জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ এখন সময় বলবে শেষ পর্যন্ত কী হয় (Bangladesh)।


