Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি থাকলেও, দুর্গাপুজোর আবহেই ক্রমশ সরগরম হয়ে উঠেছে আইপিএল বাজার (Mumbai Indians)। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের নিলাম। এর মাঝেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।
পদত্যাগ মাহেলা জয়বর্ধনের (Mumbai Indians)
শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত দু’বছর ধরে তিনি সফলভাবে মুম্বইয়ের কোচের দায়িত্ব সামলেছিলেন। কিন্তু তিনি সরে দাঁড়ানোর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, এই হাইপ্রোফাইল ফ্র্যাঞ্চাইজির হটসিটে এবার কার নাম পাকা হতে চলেছে? জয়বর্ধনে দায়িত্ব ছাড়ার ঠিক পরপরই ক্রিকেট মহলে জোরালো চর্চা শুরু হয়েছিল রাহুল দ্রাবিড়কে নিয়ে।
আইপিএল কোচিং থেকে বিরতি (Mumbai Indians)
মুম্বইয়ের কোচ হিসেবে দ্রাবিড়ের নাম নিয়ে গুঞ্জন চললেও, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ এখনই আইপিএলে কোচিং নিতে রাজি নন— অন্তত এক বছরের জন্য তো বটেই। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’-এর দুই ছেলেই বর্তমানে ক্রিকেট খেলছেন। তাই সন্তানদের কেরিয়ারের দিকে আরও বেশি করে ফোকাস করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে রাজস্থান রয়্যালসের দায়িত্ব ছাড়ার পর তাঁর কাছে বহু ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব এলেও তিনি কোথাও যোগ দেননি। ভবিষ্যতে আইপিএলে ফেরার ইচ্ছা তাঁর থাকলেও, এখনই কোচিংয়ে নামছেন না তিনি।
আরও পড়ুন: Mohammad Kaif: নির্বাচকদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ
অন্যান্য তারকাদের অনীহা (Mumbai Indians)
দ্রাবিড়ের পাশাপাশি ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টও মুম্বইয়ের প্রস্তাবে খুব একটা রাজি নন বলেই খবর (Mumbai Indians)। যার ফলে মাহেলা জয়বর্ধনের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখনও কোনো নিশ্চিত বার্তা দিতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। একইসঙ্গে দলের বাকি সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। জয়বর্ধনে জমানায় লাসিথ মালিঙ্গা ও পরশ মামরে বোলিং বিভাগ এবং কায়রন পোলার্ড ব্যাটিং বিভাগ সামলাতেন। এই অভিজ্ঞ সাপোর্ট স্টাফদের ভবিতব্য শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।



