Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলের রাজ্য ওকলাহোমা–এ ভয়াবহ দাবানল পরিস্থিতি তৈরি হয়েছে (America)। প্রবল হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে জনবসতির দিকে। বিশেষ করে ছোট শহর উডওয়ার্ড–এর দিকে ধেয়ে আসছে ‘আগুনের টর্নেডো’, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ছুটছে আগুন (America)
দাবানলের ভয়াবহতার অন্যতম কারণ হলো ‘ফায়ার টর্নেডো’ বা আগুনের ঘূর্ণিঝড়। ঘণ্টায় প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে পাক খেতে খেতে ছুটছে আগুনের গোলা। এই ধরনের আগুনের ঘূর্ণি অত্যন্ত বিপজ্জনক এতে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং আগুনের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দমকলকর্মীরা জানাচ্ছেন, প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দেড় লক্ষ একর জমি পুড়ে ছাই (America)
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভার কাউন্টি। সেখানে ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ একর জমি পুড়ে খাক হয়ে গেছে। বিশেষ করে ‘রেঞ্জার রোড’ এলাকার আগুন প্রায় ১ লক্ষ ৪৫ হাজার একর এলাকা গ্রাস করেছে এবং আগুন ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী রাজ্য কানসাস–এও। বিস্তীর্ণ কৃষিজমি, গবাদিপশু ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি।

সরিয়ে নেওয়া হলো বাসিন্দাদের (America)
উডওয়ার্ড কাউন্টি–এ পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। ‘৪৩ রোড’ এলাকার আগুন ইতিমধ্যেই প্রায় ২ হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে। স্কুল, চার্চ ও কমিউনিটি সেন্টারগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটছে বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: Uttar Pradesh: চলন্ত গাড়ির উপর হাইমাস্ট পোল! প্রতাপগড়ে চাঞ্চল্যকর দুর্ঘটনা!
ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার
মঙ্গলবার ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি আর্থিক সহায়তা, অস্থায়ী বাসস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অগ্নিনির্বাপণ বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের খরা, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক বাতাস এই দাবানলের প্রধান কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এমন ভয়াবহ দাবানলের ঘটনা বাড়ছে বলে মত পরিবেশবিদদের।



