Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ফেব্রুয়ারির মাঝামাঝি এসেও বিদায়বেলায় ব্যাটিং চালিয়ে যাচ্ছে শীত (Winter)। উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই বর্তমানে উত্তুরে হাওয়ার দাপটে পারদ নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ৪-৫ দিন রাজ্যে এই শীতের আমেজ বজায় থাকবে।
তিলোত্তমায় শীতের (Winter) আমেজ এখনও যথেষ্ট স্পষ্ট। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে সপ্তাহান্তে সামান্য তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিলেও রাতের দিকে হালকা শিরশিরানি অনুভূত হবে।
আরও পড়ুন:Assembly Speaker: নজিরবিহীন ঘটনা বিধানসভায়, পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করলেন স্পিকার
দক্ষিণবঙ্গে ফিরেছে শীতের আমেজ (Winter)
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যেতেই রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। এর ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডার আমেজ ফিরেছে (Winter)। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে:
- আগামী ৪-৫ দিন ঠান্ডার এই দাপট অব্যাহত থাকবে।
- কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও মেদিনীপুরসহ সমস্ত জেলায় হালকা কুয়াশার দেখা মিলবে।
- পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাগুলোতে শীতের কামড় বেশি থাকবে।
- আগামী সাত দিন আকাশ মূলত শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো লাইনে হঠাৎ ঝাঁপ, বন্ধ মেট্রো পরিষেবা!
উত্তরবঙ্গেও শীতের দাপট এখনই কমছে না। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকলেও পার্বত্য এলাকায় পারদ অনেকটাই নেমেছে (Winter)। জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪-৫ দিন আবহাওয়া একই রকম থাকলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
সব মিলিয়ে, মাঘের শেষে এসেও ফের সক্রিয় হয়েছে শীত (Winter)। যারা ভেবেছিলেন লেপ-কম্বল তুলে রাখার সময় হয়েছে, তাঁদের জন্য হাওয়া অফিসের পরামর্শ এখনই আলমারিবন্দি করবেন না শীতের পোশাক।


