Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাটের আহমেদাবাদে ঘটে গেছে এক (Ahmedabad) অবিশ্বাস্য ঘটনা। দিনের আলোয় গয়নার দোকানে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করতে গিয়ে এক নারী নিজেই বিপাকে পড়লেন। পরিকল্পনা মতো কিছুই ঘটেনি, বরং উল্টে দোকানদারের হাতে পড়ে এমন শিক্ষা পেলেন যে তা এখন গোটা রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
লাল লঙ্কার গুঁড়ো দোকানদারের চোখে ছোড়ার চেষ্টা (Ahmedabad)
ঘটনাটি ঘটে ৩ নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে, আহমেদাবাদের (Ahmedabad) রানিপ এলাকার সবজিমার্কেট সংলগ্ন এক সোনার দোকানে। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য, যা পরে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, এক মহিলা মুখ ঢেকে দোকানে প্রবেশ করেন, নিজেকে ক্রেতা হিসেবে পরিচয় দেন এবং স্বাভাবিক আচরণে দোকানদারের সঙ্গে কথা বলতে থাকেন। কিন্তু হঠাৎই তিনি ব্যাগ থেকে লাল লঙ্কার গুঁড়ো বের করে দোকানদারের চোখে ছোড়ার চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল দোকানদারকে বিভ্রান্ত করে গয়না লুট করা।
২৫ সেকেন্ডে প্রায় ২০ বার চড়! (Ahmedabad)
কিন্তু ভাগ্যের ফেরে পরিকল্পনা (Ahmedabad) ব্যর্থ হয়। লঙ্কার গুঁড়ো দোকানদারের চোখে লাগেনি। মুহূর্তেই পরিস্থিতি উলটে যায়। দোকানদার দ্রুত উঠে দাঁড়িয়ে মহিলাকে ধরে ফেলেন এবং রেগে গিয়ে একের পর এক চড় মারতে শুরু করেন। মাত্র ২৫ সেকেন্ডে প্রায় ২০ বার চড় মারেন বলে জানা গেছে। এরপর তিনি কাউন্টারের উপর দিয়ে লাফিয়ে মহিলাকে টেনে দোকানের বাইরে নিয়ে যান, সেখানেও থাপ্পড় পড়তে থাকে ধারাবাহিকভাবে।

নিজ উদ্যোগে ঘটনাটির তদন্ত
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানদার ওই ঘটনার পরও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। রানিপ থানার পুলিশ পরিদর্শক কেতন ভ্যাস জানিয়েছেন, তারা দোকানদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন এবং অভিযোগ দায়েরের অনুরোধ জানিয়েছেন, কিন্তু তিনি তাতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তবুও পুলিশ নিজ উদ্যোগে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: Horoscope Updates: মিথুন রাশির জন্য সতর্কতার বার্তা, কর্কট রাশির জীবনে আসছে সৌভাগ্যের সময়!
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দোকানদারের উপস্থিত বুদ্ধি ও সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন-এমন ঘটনা অপরাধীদের জন্য এটি একটি বড় শিক্ষা হবে।


