Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগেকার দিনে মানুষের কাজের সময় এখনকার তুলনায় অনেক কম ছিল (Working hours)। তখন বছরে প্রায় ১৮৫ দিন কাজ করলেই চলত, আর প্রতিদিনের কাজের সময় থাকত গড়ে ৪–৫ ঘণ্টা। বাকিটা সময় তারা কাটাত উৎসব, পারিবারিক অনুষ্ঠান, ধর্মীয় আচার বা বিনোদনে। এখনকার দুনিয়ায় নিয়মিত কাজের সময় দাঁড়িয়েছে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা, অনেক জায়গায় তারও বেশি, সঙ্গে আছে সপ্তাহে ১–২ দিন ছুটি আর কিছু সরকারি ছুটি।
প্রাগৈতিহাসিক যুগে (Working hours)
শিকারি-সংগ্রাহকরা দিনে ৩–৫ ঘণ্টা পরিশ্রম করলেই খাবার জুটত। উদ্বৃত্ত সময় তারা ব্যয় করত গুহাচিত্র আঁকায় বা ধর্মীয় আচারে।
প্রাচীন মিসর (Working hours)
কারিগররা মাসের অর্ধেকেরও কম কাজ করত। বিশ্রামের দিন, উৎসব ও পারিবারিক কাজে তাদের প্রচুর সময় থাকত। রোমানদেরও ছিল অনেক অবসর; তারা গোসলখানায় যেত, ঘোড়দৌড় বা গ্ল্যাডিয়েটরের খেলা দেখত।

অ্যাজটেক সাম্রাজ্য (Working hours)
কারিগররা সপ্তাহে ৪ দিন ৯ ঘণ্টা কাজ করত, পঞ্চম দিন থাকত বাজার করার জন্য। বছরে ৯১ দিন উৎসবের কারণে ছুটি পেত তারা।
১৭–১৮ শতকের
ইউরোপে শিল্পকারখানা শুরু হলে শ্রমিকদের জীবন কঠিন হয়ে ওঠে। ফ্রান্সে দিনে ১২ ঘণ্টা কাজ করতে হতো, তবে বছরে ছুটি যোগ করলে মোট ১৮৫ দিন কাজেই সীমাবদ্ধ থাকত। শিল্পবিপ্লবের সময় ইংল্যান্ডে পরিস্থিতি আরও খারাপ হয়—সপ্তাহে ৬ দিন, দিনে ১৬ ঘণ্টা কাজ। পরে ধীরে ধীরে সংস্কার আসে; ১৯৪০ সালে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের নিয়ম চালু হয়।
বর্তমানে নেদারল্যান্ডসে
সবচেয়ে কম কাজের সময়—সপ্তাহে মাত্র ২৯ ঘণ্টা (প্রতিদিন গড়ে ৫.৮ ঘণ্টা)। যুক্তরাষ্ট্রে গড়ে ৩৪.৫ ঘণ্টা, তবে ছুটি ইউরোপের তুলনায় অনেক কম। ইউরোপে কর্মীরা নিয়মিত বেতনসহ দীর্ঘ ছুটি পান, কিন্তু যুক্তরাষ্ট্রে বছরে গড়ে মাত্র ১২ দিনের বেতনসহ ছুটি প্রচলিত।
করোনাকালে
বাড়ি থেকে কাজের প্রবণতা বাড়লেও কাজের সময় আরও বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, আগে যেখানে গড়ে ৯ ঘণ্টা কাজ হতো, মহামারির সময় তা বেড়ে দাঁড়ায় ১১ ঘণ্টায়।
আরও পড়ুন: Kolkata Metro New Route: কলকাতায় মেট্রোর নতুন রুটের সূচনায় মোদী, কোন রুটের ভাড়া কত?
সব মিলিয়ে দেখা যায়, প্রাচীন ও মধ্যযুগে মানুষের কাজের সময় কম থাকলেও তারা বেশি অবসর ও সামাজিক জীবন উপভোগ করত। আর আধুনিক যুগে প্রযুক্তি ও শিল্পায়ন কাজের সময় বাড়িয়ে দিয়েছে, ফলে অবসর তুলনামূলকভাবে কমে গেছে।


