Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৯ আগস্ট, বিশ্ব ফটোগ্রাফি দিবসের বিশেষ (World Photography Day) উপলক্ষে কলকাতার ‘রোটারি সদন’ -এ অনুষ্ঠিত হলো এক অনন্য আলোকচিত্র প্রদর্শনী— “ফটোগ্রাফিয়া ২০২৫”। অনুষ্ঠানটি শুধুমাত্র আলোকচিত্রপ্রেমীদের মিলনক্ষেত্রই হয়ে ওঠেনি, বরং এটি ছিল শিল্প, প্রকৃতি ও জীবনের নানা রঙে বোনা এক সৃজনশীল উপস্থাপনা।

কাজই বলল শেষ কথা (World Photography Day)
“ফটোগ্রাফিয়া ২০২৫”-এর মূল উদ্দেশ্য ছিল আলোকচিত্রের (World Photography Day) মাধ্যমে জীবনের গল্প বলা এবং প্রতিভাবান আলোকচিত্রীদের কাজকে এক মঞ্চে তুলে ধরা। বিকেল ৪টে থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে নবীন ও অভিজ্ঞ উভয় শিল্পীর ছবিই সমান গুরুত্বের সঙ্গে প্রদর্শিত হয়।
জীবনকে নতুন করে চেনার অভিজ্ঞতা (World Photography Day)
প্রদর্শনীতে ছবিগুলি সাজানো হয়েছিল তিনটি মূল বিষয়কে ঘিরে—’প্রকৃতি’, ‘জীবন’ ও লাইফস্টাইল। প্রতিটি বিভাগেই ফুটে উঠেছিল ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও শিল্পভাবনা। দর্শনার্থীরা ছবিগুলি দেখে যেন নতুন করে চিনলেন মানুষ, সমাজ, সংস্কৃতি, প্রকৃতির সৌন্দর্য ও আবেগের নানা দিক।
আলোচনায় শিল্পী ও সমালোচকরা (World Photography Day)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক খ্যাতনামা ফটোগ্রাফার, শিল্পী ও চিত্র সমালোচক। ছিলেন প্রধান অতিথি, বিশেষ বক্তা ও আমন্ত্রিত আলোকচিত্রী, যাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন এবং আলোকচিত্র নিয়ে নতুন ভাবনার দিগন্ত খুলে দিলেন। এ এক দুর্লভ শিখন, বিনিময় ও অনুপ্রেরণার সুযোগ হয়ে উঠেছিল।

উপস্থিত ছিলেন বিশেষ অতিথিরাও
অতিথি ছাড়া কোনো আয়োজন সম্পূর্ণ হয় না। অনুষ্ঠানের সমৃদ্ধি বাড়িয়ে, নিজেদের মূল্যবান বক্তব্য রেখে আগামীদের নবীনদের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী দেবিকা মুখার্জী, শর্বরী মুখার্জী, বিএসএফের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র, ক্যাপটেন বি. পার্থ সারথী, ডঃ অরিন্দম বিশ্বাস সহ একাধিক আমন্ত্রিত বিশেষ অতিথিরা ভাগ করে নিলেন তাঁদের অভিজ্ঞতা।
ছবিপ্রেমীদের ভিড় (World Photography Day)
প্রদর্শনীতে যেমন এসেছিলেন পেশাদার শিল্পীরা, তেমনই ভিড় জমিয়েছিলেন শখের ফটোগ্রাফাররাও। নবীন আলোকচিত্রীদের জন্য এটি ছিল তাঁদের কাজ জনসমক্ষে আনার এবং অভিজ্ঞদের সঙ্গে পরিচিত হওয়ার এক চমৎকার মঞ্চ। ফুটে উঠেছিল হাজারও মুহূর্ত যাপনের গল্প।

আরও পড়ুন: Soham-Idhika: একসাথে মায়ের আশ্রয়ে সোহম-ইধিকা, নতুন সাফল্যের ইঙ্গিত!
আয়োজকের বক্তব্য
আয়োজক সংস্থা “ট্রাইব টিভি বাংলা”-র পক্ষ থেকে জানানো হয়, “এই ধরনের আয়োজন শুধুই একটি প্রদর্শনী নয়, বরং এটি এক সামাজিক প্রয়াস—দর্শকদের মধ্যে ছবি দেখার এবং বোঝার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।” বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে শিল্প ও সৃষ্টিশীলতার এই উৎসব তাই সকল ছবি-অনুরাগী, শিল্পানুরাগীদের কাছে স্মরণীয় হয়ে রইল।


