Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ছুটির দিনেও মিলবে অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা রবিবার। তাই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে চাকরিপ্রার্থীদের যাতে কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, সেই জন্য বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল ডিভিশনের(Sealdah Division)।
কোন শাখায় চলবে অতিরিক্ত ট্রেন?(Sealdah Division)
শুক্রবার রাতে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন(Sealdah Division)। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা তাঁদের পরীক্ষাকেন্দ্রে যেতে শুরু করবেন। ফলে তাদের কথা মাথায় রেখে ওই দিন বন্ধ থাকা সমস্ত ইএমইউ পরিষেবা মিলবে শিয়ালদহ ডিভিশনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ট্রেনগুলি চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা(Sealdah Division)
রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা রবিবারে। ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। রাজ্যজুড়ে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদল করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশকর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য যেমন সংরক্ষিত আসন থাকে, তা থাকবেই। পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এবার তাঁদের সুবিধার্থে রবিবার বাতিল হওয়া সব ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
আরও পড়ুন: SSC HC: এসএসসির নয়া নিয়োগের রুল চ্যালেঞ্জ হাইকোর্টে: অভিজ্ঞতার ১০ নম্বরেই মূল আপত্তি
পরীক্ষার্থীদের জন্য চলবে অতিরিক্ত ট্রেন(Sealdah Division)
শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষ লক্ষ যাত্রীর দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা। বিশেষ করে যারা জেলা থেকে কলকাতায় কাজের জন্য আসেন তাদের জন্য লোকাল ট্রেন অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তারই মধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা থাকায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সরকারি পরীক্ষার দিনগুলিতে চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে চালানো হয় অতিরিক্ত ট্রেন-মেট্রো। এমনকি সড়কপথেও মেলে অতিরিক্ত বাস পরিষেবা।
আরও পড়ুন: BLO App: বিএলও অ্যাপে বদল: ফিরল ফর্ম যাচাই এবং ম্যাপিং বা আনম্যাপিং ব্যবস্থা


