Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্প্যানিশ সুপার কাপে হারের পর আলন্সোকে সরিয়ে দিল দল (Xabi Alonso)।
ছাঁটাই জাবি আলোন্সো (Xabi Alonso)
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অধ্যায় শেষ হল ঘরের ছেলে বলে পরিচিত জাবি আলোন্সোর। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পরেই আলন্সোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, বরখাস্ত করার কিছুক্ষণের মধ্যে নতুন কোচের নামও ঘোষণা করে দিল তারা (Xabi Alonso)।
তাঁকে অনেক প্রত্যাশা নিয়ে দলে আনা হলেও নিজের পুরনো ক্লাবকে প্রত্যাশিত ফলাফল দিতে পারেননি তিনি। তারপর থেকেই তাঁকে সরানোর গুঞ্জন শুরু হয়ে যায়। এই গুঞ্জনেই এবার সিলমোহর পড়ল। তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
কার্লো অ্যানচেলোত্তির পর রিয়ালের দায়িত্বে আসেন আলন্সো। রিয়ালের দায়িত্ব নেওয়ার আগে তিনি জার্মানির ক্লাব বায়ার লেভারকুসেনকে সাফল্য এনে দিয়েছিলেন জাবি আলোন্সো। সেই সাফল্যের কারণেই তাঁকে নিয়ে আসা হয়েছিল রিয়ালে। কিন্তু সেই সাফল্যের ধারা বজায় রাখতে না পাড়ার কারণে দলের এই সিদ্ধান্ত। বার্সার কাছে হারের পর গ্যালারি থেকেও সমর্থকরা দাবি করেন তাঁকে অপসারণের।

আরও পড়ুন: Gulmarg: শীতের দাপট গুলমার্গে, পর্যটকদের নতুন আকর্ষণ, বরফে মোড়া হিমশীতল কাশ্মীরে পর্যটকদের ভিড়
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তাঁর অধীনে ৩৪টি ম্যাচের মধ্যে ২৪টি জিতেছে দল। অ্যালোন্সোর ছেড়ে যাওয়া চেয়ারে বসছেন আলভারো আরবেলোয়া। রিয়ালের নতুন কোচ নিজেও ছিলেন রিয়ালের প্রাক্তন খেলোয়াড়। ২০১৭ সালে তিনি ফুটবলকে বিদায় জানিয়ে তুলে রাখেন বুট জোড়া। কোচিং শুরু করেন ২০২০ সাল থেকে। রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে কোচের দায়িত্ব সামলেছেন তিনি। রিয়ালের হয়ে তিনি খেলেছনে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত (Xabi Alonso)।


