Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অজিঙ্কা রাহানের পর যশস্বী জয়সোয়াল, বোর্ডের কথায় কান দিলেন না তিনি (Yashasvi Jaiswal)।
রাহানের পর যশস্বী (Yashasvi Jaiswal)
অজিঙ্কা রাহানের পর এবার যশস্বী জয়সোয়াল। এই তরুণ ব্যাটারকে খেলতে দেখা যাবে না রঞ্জি ট্রফিতে। রঞ্জির গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের। সেই দুই ম্যাচে খেলতে দেখা যাবে না যশস্বীকে। এমনটাই জানানো হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থার তরফে। সেখানেই তৈরি হয়েছে প্রশ্ন (Yashasvi Jaiswal)। দেশের হয়ে এই মুহূর্তে তিনি খেলছেন তাহলে ঘরোয়া ক্রিকেটে কেন খেলতে রাজি হলেন না তিনি?
মুম্বইয়ের হয়ে শেষ রঞ্জি যশস্বী খেলেছিলেন ১-৪ নভেম্বর। রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংসে এই তরুণ ক্রিকেটার করেছিলেন ৬৭ ও ১৫৬ রান। ২২ জানুয়ারি মুম্বইয়ের পরের ম্যাচ রয়েছে হায়দরাবাদের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ রয়েছে ২৯ জানুয়ারি দিল্লির বিরুদ্ধে। সেই দুই ম্যাচে খেলবেন না যশস্বী।

মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রাহানে ও যশস্বীকে রঞ্জির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না। রাহানে ব্যক্তিগত কারণে খেলবেন না।’ তবে কেন তিনি খেলবেন না সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। মুম্বই আপাতত রঞ্জির এলিট গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে। প্রথম দুই দলের মধ্যে শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠতে বাকি দুই ম্যাচের মধ্যে অন্তত একটি ম্যাচে জিততেই হবে আর সেই কারণে দুই ম্যাচই গুরুত্বপূর্ণ। সেখানে দুই তারকা পাবে না দল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি যশস্বী। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও নেই তিনি। ফলে আইপিএল-এর আগে তাকে আর খেলতে দেখা যাবে না। সেই কারণেই তাঁর ঘরোয়া ক্রিকেটে না খেলা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
ভারতীয় ক্রিকেট বোর্ড এইদিকে নির্দেশ দিয়েছে দেশের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের। সেই নিয়ম অনুযায়ী রঞ্জির বাকি দুই ম্যাচ খেলতে পারলেও খেলবেন না যশস্বী (Yashasvi Jaiswal)।


