Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ে নিউ জিল্যান্ড ও কানাডা ম্যাচে নিউ জিল্যান্ড জিতলেও সাড়া ফেললেন যুবরাজ সামরা (Yuvraj Samra)।
সুপার এইটে নিউ জিল্যান্ড (Yuvraj Samra)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি সবথেকে বেশি কিছু নিয়ে চর্চা হয় তবে সেটা ছোট দলগুলির পারফরমেন্স। এবার সাড়া জাগিয়েছে প্রায় বেশিরভাগ ছোট দলগুলি। সাফল্য না পেলেও সেই ভাবে ব্যর্থ হয়নি কোনও দল। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কানাডা দলের থেকেও বেশি চর্চায় সেই দলের প্লেয়ার। ১১০ রানের ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন যুবরাজ সামরা। ৬৫ বলের এই ইনিংসের পরেই তিনি আলোচনার কেন্দ্রে (Yuvraj Samra)।

১৯ বছর বয়সী এই ক্রিকেটার ৫৮ বলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম এই বিধ্বংসী ইনিংসের সাক্ষী থাকল। এক ইনিংসে তৈরি করলেন একাধিক রেকর্ড। ৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করে যুবরাজ হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক। পাশাপাশি তিনি হলেন প্রথম ক্রিকেটার যিনি অ্যাসোসিয়েট দেশ থেকে সেঞ্চুরি করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এই তরুণ ব্যাটারের অন্যতম শক্তি তিনি বাঁ-হাতি এবং সজোরে বল পাঠিয়ে দিতে পারেন বাউন্ডারি লাইনে। এই দক্ষতার কারণে মাঠের সবদিক কাজে লাগাতে পারেন সঠিক ভাবে। তাঁর টাইমিং, ভাল শট মারতে পারার দক্ষতা রয়েছে আর তারই ফোলাফোলা আজকের এই ইনিংস (Yuvraj Samra)।

আরও পড়ুন: Emmanuel Macron: মোদী-ম্যাক্রোঁ বৈঠকেই ‘শতাব্দীর সেরা’ রাফাল চুক্তি
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের ইনিংসে ছিল ১১টা চার ও ছয়টা ছয়। ম্যাচটা যদিও ক্যানাডা শেষ পর্যন্ত জিততে পারেনি। তারা প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। যুবরাজের ১১০ বাদ দিলে আর কেউ বড় রান করতে পারেননি। অন্যদিকে নিউ জিল্যান্ডের বোলাররাও বলার মতো লড়াই করতে পারেননি তাঁদের বিরুদ্ধে।

জবাবে ব্যাট করতে নেমে কোনও সমস্যা হয়নি ব্ল্যাক ক্যাপ শিবিরের। রান তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে। রাচিন রবীন্দ্র (৫৯) ও গ্লেন ফিলিপস (৭৬) অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন। এই জয়ের সঙ্গে নিউ জিল্যান্ড সুপার এইটের টিকিট কনফার্ম করে ফেললো। এর ফলে ছিটকে গেল আফগানিস্তান, UAE এবং কানাডা (Yuvraj Samra)।


