Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেশ কিছু ম্যাচে রান না পাওয়ার পর অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে চেনা ছন্দে ফিরলেন অভিষেক শর্মা (Yuvraj Singh)।
অভিষেকের ফর্মে খুশি যুবরাজ সিং (Yuvraj Singh)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন অভিষেক শর্মা। এরপর ম্যাচেও রান পাননি তিনি। দল থেকে বাদ পড়া নিয়েও শুরু হয়েছিল জল্পনা। কিন্তু সেই চাপ সামলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে কামব্যাক করলেন এই বিধ্বংসী ওপেনার। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ৩০ বলে ৫৫ রানের ইনিংসে দেখা গেল চেনা ছন্দ। আর ছাত্রের ফর্মে ফেরায় খুশি যুবরাজ সিং। সমাজমাধ্যমে অভিষেককে কুর্নিশ জানিয়েছেন তিনি (Yuvraj Singh)।
অভিষেকের ব্যাটিংয়ের ছবি দিয়ে যুবরাজ লিখেছেন, ‘তুমি যখন ব্যাটকে সব কথা বলতে দাও, সেটাই সবচেয়ে ভাল হয়। দারুণ ইনিংস অভিষেক স্যর। এগিয়ে যাও।’ ছাত্রের প্রশংসা করতে গিয়ে তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন যুবরাজ। পরের ম্যাচগুলিতে একই ভাবে খেলার উৎসাহও দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভাল ফলের জন্য অভিষেকের রান করা গুরুত্বপূর্ণ। আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ কোয়ার্টার ফাইনালের মতো। জিতলে সেমিফাইনালে উঠবেন সূর্যকুমার যাদবেরা। হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অভিষেক রান করায় স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। যুবরাজও জানেন, অভিষেকের ফর্মে থাকা এখন কতটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল সময় ছাত্রকে চেনা মেজাজে ব্যাট করতে দেখে খুশি যুবরাজও। প্রশংসা করার পাশাপাশি পরের ম্যাচগুলিতে একই ভাবে খেলে যাওয়ার বার্তা দিয়েছেন ভারতের এই প্রাক্তন তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন: HS Exam: সফলভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, দ্রুত ফলপ্রকাশের লক্ষ্যমাত্রা সংসদের
অভিষেক এবং শুভমন গিলকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করেছেন যুবরাজ সিং। পঞ্জাবের দুই ক্রিকেটারকে প্রশিক্ষণ দিতে শুরু করার সময়ই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলে দিয়েছিলেন, রঞ্জি ট্রফি বা আইপিএল খেলার জন্য তিনি প্রশিক্ষণ দেবেন না। তৈরি করবেন দেশের হয়ে খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। আর তাঁরা বিশ্ব মঞ্চে নিজেদের ছাপ তৈরি করতে সক্ষম হয়েছে (Yuvraj Singh)।


