Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সাথে কয়েক মাস আগেই ডিভোর্স হয়েছে ধনশ্রী বর্মার। এবার সেই নিয়ে খোঁচা চাহালের (Yuzvendra Chahal)।
ধনশ্রীকে ‘খোঁচা’ চাহালের (Yuzvendra Chahal)
একটা সময় পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। তাদের প্রেম থেকে বিবাহবিচ্ছেদ, তারপর একে অন্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সব কিছুই ছিল হট টপিক। এমন কি ডিভোর্সের মামলার দিন চাহালের পরা টি-শার্টও ছিল চর্চার বিষয়। বিচ্ছেদের পরেও ধনশ্রী একটি অনুষ্ঠানে জানান তার পক্ষ থেকে চাহালের জন্য যত্ন কমবে না। তবে প্রতারণা বিষয়ে আরও একবার খোঁচা দিতে শোনা গেল চাহালকে (Yuzvendra Chahal)।
কী বললেন চাহাল? একটি রিয়্যালিটি শো-তে ধনশ্রী জানিয়েছিলেন চাহাল নাকি বিয়ের দুই মাসের মধ্যে তার সঙ্গে প্রতারণা করেন। তার সাথে চাহাল ‘লয়্যাল’ ছিলেন না বলেই দাবি করেছিলেন ধনশ্রী। তারই জবাব দিতে শোনা গেল ভারতীয় এই ক্রিকেটারকে। চাহাল এক সাক্ষাৎকারে বলেন ‘আমি একজন ক্রীড়াবিদ, চিটিং কখনই করি না আমি।’ তিনি আরও বলেন ‘যদি কেউ দুই মাসের মধ্যে চিটিং করে তাহেল সম্পর্ক এতদিন ধরে টিকে থাকতো?’

২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় চাহাল ও ধনশ্রীর। তবে ২০২২ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন দুজনে। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০২৫ সালে। চাহাল জানান প্রতারণা করে সাড়ে চার বছরের বৈবাহিক জীবন কাটতে পারে না। তিনি আরও পরামর্শ দিয়েছেন শেষ অধ্যায় থেকে সরে আসার।
আরও পড়ুন: Mohammed Shami: বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করেও নির্বাচকদের কাঠগড়ায় তুললেন সামি
চাহাল বলেন ‘আগেও অনেকবার বলেছি এটা থেকে সরে আসার কথা আমি। তবে ওখানেই আটকে আছেন কেউ কেউ এখনও। আমার নাম কথাবার্তা হয় ওদের বাড়িতে এখনও। তাই কেউ যা খুশি বলে দেয় আর সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে চর্চা চলতে থাকে। এসব নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না। ফোকাস করছি কেরিয়ারের উপরে (Yuzvendra Chahal)।’


