Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজকের দিনেই ঘটলো অঘটন। অস্ট্রেলিয়াকে পরাস্ত করল জিম্বাবোয়ে (Zimbabwe)।
২৩ রানে ম্যাচ জয় জিম্বাবোয়ে (Zimbabwe)
বিশ্ব ক্রিকেটে এক সময় শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে উত্থান হয়েছিল জিম্বাবোয়ের। সেই সময় ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শক্তিশালী হয়েছিল তবে সেসব ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে। হারিয়ে যেতে থাকে জিম্বাবোয়ে। তবে হয়ত আবার ট্র্যাকে ফিরছে তারা। সেই পথে বড় সাফল্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাস্ত করল তারা (Zimbabwe)।

ম্যাচে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে মাত্র দুই উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে। শুরু থেকেই ভাল ছন্দে থাকতে দেখা যায় জিম্বাবোয়ের দুই ওপেনারকে। ৬৪ রানে অপরাজিত থাকেন ওপেনার ব্রায়ান বেনেট। দলের হয়ে সর্বোচ্চ রান তাঁর। অন্য ওপেনার ৩৫ রান করে আউট হন তাডিওয়ানাশে মারুমানি। রায়ান বার্লের ৩৫ ও সিকান্দার রাজার ২৫ রানের উপর ভিত্তি করে জিম্বাবোয়ে তোলে ১৬৯। অস্ট্রেলিয়ার কোনও দাপট এই ম্যাচে দেখা গেল না। কলকাতা নাইট রাইডার্সের তারকা প্লেয়ার গ্রিন এই ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ।

আরও পড়ুন: Maha Shivaratri: শিবরাত্রির ব্রত পালনে কোন মন্ত্র উচ্চারণে মিলবে মহাদেবের আশীর্বাদ?
অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমেই ধাক্কা খায়। জশ ইংলিশ শুরুতেই আউট হন একটি ছয় মেরে। ড্রেসিং রুমে ফেরেন ৮ রান করে। ট্র্যাভিস হেড মাত্র ১৭ করে আউট হন। এরপর মিডিল অর্ডারে কার্যত ধস নামে। ক্যামেরন গ্রিন, টিম ডেভিড ২ বল খেলে শূন্য রানে ফেরেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩১ রান করলেও নেন ৩২ বল। ম্যাট রেনশ ৪৪ বলে ৬৫ করেন। এই লড়াই মোটেও পর্যাপ্ত ছিল না দলের জেতার জন্য। ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের হয়ে চারটে উইকেট নেন ব্লেসিঙ্গ মুজারাবানি। তিনটে নেন ব্র্যাড ইভান্স (Zimbabwe)।


