Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে একপেশে লড়াইয়ে সিরিজ জয় ভারতের। পরপর তিন ম্যাচে শ্রীলঙ্কাকে পরাস্ত করল টিম ইন্ডিয়া (Indian Women’s)।
ভারতীয় মেয়েদের সিরিজ জয় (Indian Women)
ভারতের মহিলার দল সহজেই ম্যাচ জিতে নিলো শ্রীলঙ্কার বিরুদ্ধে। তিরুবনন্তপুরমে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। আগের দুটো ম্যাচ জিতে এই ম্যাচই ছিল নির্ণায়ক আর সেই ম্যাচ আট উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে তিনটে ম্যাচ সিরিজ নিজেদের করে নেন হরমনপ্রীত কৌররা। বিশ্বকাপ জয়ের পর এটাই ছিল ভারতের প্রথমসিরিজ আর সেই সিরিজ সহজেই জিতে নিলো ভারত (Indian Women)।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। রানা তাড়া করা সহজ হবে ভেবেই এই সিদ্ধান্ত। আর সেই পরিকল্পনাও বাস্তবায়িত করে দেখায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সাত উইকেট হারিয়ে করে মাত্র ১১২ রান। তাঁদের হয়ে সর্বোচ্চ রান করেন ইমেশা দুলানি (২৭)। হাসিনি পেরেরা (২৫) করেন দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের হয়ে ণুকা সিং নেন চারটি ও দীপ্তি শর্মা নেন তিনটি উইকেট। বাকিরা উইকেট না পেলেও তাঁরা রান চেপে রাখার কাজটা যথেষ্ট দক্ষতার সাথে পালন করেন।

আরও পড়ুন: Hindustan Copper: এই মেটাল স্টকের দাম বেড়ে চলেছে ক্রমাগত
এই অল্প রান তাড়া করা ভারতের কাছে মোটেও কঠিন কিছু ছিল না। শেফালি বর্মা রানের ঝড় তোলেন। তিনি ওপেন করতে নেমে ৪২ বলে ৭৯ রান করে ভারতের জয়ের রাস্তা নিশ্চিত করে দেন। স্মৃতি এই ম্যাচেও ব্যর্থ হলেন। মাত্র এক রান তাঁর এই ম্যাচের সংগ্রহ। জেমাইমা রদ্রিগেজ করেন নয় রান। শেষে অধিনায়ক হরমনপ্রীত কৌর ২১ রান করেন। তিনি ও শেফালি অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ১৩.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত।এই ম্যাচে রেকর্ড গড়লেন হারমনপ্রীত। তিনি প্রথম মহিলা অধিনায়ক যিনি ৭৭টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি জিতলেন (Indian Women)।


